Saturday , 4 March 2023 | [bangla_date]

বীরগঞ্জে অগ্নিকান্ডে ১১টি ঘর পুড়ে ছাই

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকান্ডে দুইটি পরিবারের মালামালসহ ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১০লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দুই পরিবারের দাবি।

শুক্রবার (৩মার্চ) দিবাগত রাত দেড়টায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিন নওপাড়া (ঝড়পাড়া) গ্রামে মোঃ হামিদুর রহমান এর পুত্র মোঃ মাহবুর এবং মোঃ ঝড়ুয়া সাহার পুত্র হাবিবুরের ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে ।

স্থানীয় বাসিন্দা মোঃ সাদেকুল ইসলাম জানান, মশা তাড়ানোর জন্য গোয়াল ঘরে কয়েল জ্বালিয়ে রাখে হাবিবুর রহমান। গভীর রাতে কয়েলের আগুন গোয়াল ঘরের বেড়ায় লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে মাহাবুব ও হাবিবুরের ১১টি ঘর পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। আনুমানিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লক্ষাধিক টাকা।

অগ্নিকান্ডে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে বাস করছে পরিবারের লোকজন। এ রিপোট লেখা পর্যন্ত সরকারী বা বেসরকারী কোন প্রকার সাহায্য পায়নি বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবার গুলির।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের বিরামপুরে মাদক বিরোধী ঘুড়ি উৎসব-ক্রিকেট টুর্নামেন্ট

ঠাকুরগাওয়ে বুড়া শিব মন্দিরে চড়ক পূঁজা অনুষ্ঠিত

পীরগঞ্জে মন্দিরের প্রতিমা ভাঙচুর ঃ থানায় মামলা

দেশের উন্নয়নে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোচাগঞ্জে সন্ত্রাসী হামলা শিশুসহ আহত ২ জন \ প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কেয়ার নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

হরিপুরে দুর্নীতিবিরোধী, নারী নির্যাতন ও বেগম রোকেয়া দিবস পালিত

সপ্তাহে তিনটি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে মাধ্যমিক শিক্ষার্থীদের

রাণীশংকৈলে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার!

তরুণদের মোবাইল ও মাদক থেকে বিরত রাখতে হলে খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। — বিএনপি নেতা মোজাহারুল ইসলাম।