Thursday , 16 March 2023 | [bangla_date]

বীরগঞ্জে অগ্নিকান্ডে ১৬টি ঘর পুড়ে ছাই

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জে গোয়াল ঘরের কয়েলের আগুনে ৪টি পরিবারের ১৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগ্নিকান্ডে ধান, চাল, নগদ টাকা, কাপড়, বই, আসবাবপত্র ও খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়ার খোলা আকাশের নীচে বাস করছে পরিবারগুলি। এ ঘটনায় আনুমানিক ৫০লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি।
১৫মার্চ বুধবার রাত আনুমানিক ৮টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র ব্রাক্ষণপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস জানান, প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরের মশা তাড়াতে কয়েল জ্বালিয়ে রাখেন মৃত কালিদাস রায়ের ছেলে ভূপতি রায়, মৃত ক্ষীতিশ রায়ের ছেলে রঞ্জন রায় ও হরিদাস রায়। বুধবার রাত আনুমানিক ৮টায় কয়েল জ্বালিয়ে রাখা গোয়াল ঘর হতে আগুনের সুত্রপাত হয়। আগুন দ্রæত ছড়িয়ে পড়ে গোয়াল ঘরের ৩জন মালিকসহ প্রতিবেশী মৃত তারক নাথ রায়ের ছেলে নরেশ রায় ও মৃত কালিপদ রায়ের ছেলে নন্দলাল রায়ের ১৬টি ঘরে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রæত ছুটে এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুনে ধান, চাল, নগদ টাকা, কাপড়, আসবাবপত্র ও খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিক ভাবে যতদুর সম্ভব ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।
গোয়াল ঘরের কয়েল হতে আগুনের সুত্রপাতের বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মোঃ মেরাজ আলী বলেন, অগ্নিকান্ডে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক ভাবে অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৩লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে আরও ৫লক্ষ টাকার মালামাল।
উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রæত সময়ে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে হোটেলে খেতে গিয়ে দায়িত্ব হারালেন প্রিজাইডিং কর্মকর্তা

দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিএনপি নির্বাচিত হলে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে —- নিজ নির্বাচনী এলাকায় মির্জা ফখরুল

বীরগঞ্জে পল্লীশ্রী’র দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বীরগঞ্জে জনবল সংকটে ব্যাহত মৎস্যবিষয়ক সেবা

ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের উল্লেখযোগ্য কর্মকান্ড ও বিভিন্ন অভিযানিক সাফল্য অর্জন বিষয়ে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে সংবাদ সম্মেলনে অভিযোগ এমপিওভুক্ত ঘোষণার পর ৫ শিক্ষককে বাদ দিয়ে নতুন শিক্ষক নিয়োগে অর্ধ কোটির বাণিজ্য সভাপতি ও প্রধান শিক্ষকের

বোচাগঞ্জে ওসির অপসারনের দাবীতে অবস্থান কর্মসূচী

আটোয়ারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা

চিরিরবন্দরে পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা দুই প্রতারক আটক