Tuesday , 14 March 2023 | [bangla_date]

বীরগঞ্জে অবৈধ ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে অবৈধ ২ ইট ভাটায় অভিযান, দুই লাখ টাকা জরিমানা করেছেন
নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলার সাতোর ও মোহনপুর ইউনিয়নে অবৈধভাবে গড়ে ওঠা দু’টি ইট ভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৩মার্চ-২০২৩) দুপুর থেকে বিকাল পর্যন্ত সাতোর ইউনিয়নের জিন্দাপির ও মোহনপুর ইউনিয়নের জামতলী এলাকায় এ অভিযান পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, তারই ধারাবাহিকতায় উপজেলার সাতোর ইউনিয়নের এইচ বি ব্রিক্স বাংলাদেশ পরিবেশ আইন-১৯৯৫” বিধান অনুযায়ী এক লাখ টাকা ও মোহনপুর ইউনিয়নের এ উই বি ব্রিক্স ইটের ভাটা মালিকে ইট প্রস্তুত ও কৃষি আবাদি জমির পাশে ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ সালের আইনের ১৮(১) ধারায়
১ লাখ টাকাসহ ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বীরগঞ্জ থানার একদল চৌকশ পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

মাস্টার্সে ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধির দাবীতে হাবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসুচী পালন

খানসামা পুলিশের উদ্যোগে আনন্দ র‌্যালি

খানসামা পুলিশের উদ্যোগে আনন্দ র‌্যালি

পার্বতীপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত ফায়ার সার্ভিসের নানা ইভেন্টের ডিসপ্লে প্রদর্শন

হরিপুরে ভ্যানের নিচেপড়ে স্কুল ছাত্রেে মৃত্যু

হরিপুরে ভ্যানের নিচেপড়ে স্কুল ছাত্রেে মৃত্যু

তৃতীয়–চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ২০২৫ নীতিমালায় এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

বৈশাখী মেলায় হাজার হাজার  মানুষের উপচে পড়া ভীড়

বৈশাখী মেলায় হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় , থানায় মামলা, তদন্ত কমিটি গঠন

পীরগঞ্জের চাকুরী জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে দাবালীগ