Wednesday , 8 March 2023 | [bangla_date]

বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিনাজপুরে বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এরপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আখিঁ সরকার ও পল্লী সঞ্চয় ব্যাংক বীরগঞ্জ শাখার সিনিয়র অফিসার সোনিয়া সারদি রিনি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিবেদিতা দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিউল আক্তার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নবাবগঞ্জে ভি জি এফে’র চাল বিতরণের সময় দু-গ্রুপের মারামারি,বিতরণ স্থগিত

বালিয়াডাঙ্গীতে চিকিৎসা সহায়তার চেক বিতরণ

বীরগঞ্জে আদিবাসীর জমি জবর দখল করায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফুলকপি চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছে মামুন ও মিলন

বোচাগঞ্জে চেয়ারম্যান পদে আফছার আলী, ভাইস চেয়ারম্যান পদে রেদওয়ানুল করিম রাবিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা মোতালেব নির্বাচিত

পঞ্চগড়ে সাবেক তিন এমপি এবং তৎকালীন ডিসি-এসপিসহ ১৫৪জনের নামে মামলা \ তদন্ত সাপেক্ষে এজাহারভুক্ত করার নির্দেশ আদালতের

ঠাকুরগাঁওয়ে নালিশী জমিতে ছবি দিয়ে সাইনবোর্ড, অপসারণ করালেন — সুজন এমপি

স্বাভাবিক প্রসবেই দৃষ্টান্ত স্থাপন খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বঙ্গবন্ধু কন্যা কৃষকের মুখে হাসি ফুটিয়েছেন —–হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জে কনকনে ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত