Monday , 13 March 2023 | [bangla_date]

বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি: “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করতে নিরসন” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ২৪ জন নারী ক্লাবের সভাপতি কে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (১৩ মার্চ -২০২৩) দুপুরে বীরগঞ্জ পৌরসভার কোমরপুর ফিসারী নারী ক্লাবে পল্লীশ্রী, নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্প এর আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী’র সহযোগিতায় পল্লীশ্রী ‘র প্রোগ্রাম অফিসার শাহিন আকতার এর সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা আক্তার বৃষ্টি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা নিবেদিতা দাস। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,নারীদের ক্ষমতায়নের সুযোগ সৃষ্টি লক্ষ্যে বাংলাদেশ সরকার নারীদের নানা প্রশিক্ষণের মাধ্যমে উপযোগী করে গড়ে তুলছে। তিনি আরও বলেন,স্মার্ট বাংলাদেশ গড়তে সকল নারীদের এগিয়ে আসতে নারীদের কর্মসংস্থানের মাধ্যমে এগিয়ে
আসতে হবে। অনুষ্ঠানে বীরগঞ্জ পৌরসভা,শিবরামপুর,শতগ্রাম,পাল্টাপুর, মোহম্মদপুর ও মরিচা ইউনিয়নের ২৪টি নারী ক্লাবের ২৪ জনকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এসময় আদর্শ গ্রাম,নারী ক্লাব, সিবিও সদস্য, ইওফ গ্রুপ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পল্লীশ্রী’র প্রোগ্রাম ফ্যাসিলিটেটর মো. সৈয়দ আলী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিদ্যালয় খুললে জামা-জুতার টাকা পাবে শিক্ষার্থীরা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জেলা তথ্য অফিসের আয়োজনে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি !

চিরিরবন্দরে বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক

আটোয়ারীর বিল নার্সারিতে মাছের পোনা অবমুক্তকরণ

পঞ্চগড় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন আটোয়ারীর আলোচিত ‘শয়ন ’ হত্যা মামলার মুল আসামী আটক

ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ টি ঘর পুড়ে ছাঁই; তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের সহায়তা

টিকার নিবন্ধন করেও যারা মেসেজ পাচ্ছেন না, তাদের কী হবে?

পীরগঞ্জে ফিলিস্তিনে হামলা ও সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

বীরগঞ্জে বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসে ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা

সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র