Tuesday , 7 March 2023 | [bangla_date]

বীরগঞ্জে ইঁদুর মারা বিষপানে শিশুর মৃত্যু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ইঁদুর মারা বিষ পানে আকৃতি রাণী (৪)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আকৃতি রানী উপজেলার সাতোর ইউনিয়নের ডাকেশ্বরী গ্রামের অশেষ রায়ের মেয়ে।
মঙ্গলবার দুপুরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। আকৃতি রাণীর বাবা অশেষ রায় জানান, সোমবার রাত সাড়ে ৮টায় বাড়িতে ফিরে এসে দেখে তার মেয়ে ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে। তার মুখ দিয়ে বিষের গন্ধ এবং ফেনা বের হচ্ছিল। পাশে ইঁদুর মারা বিষ পড়ে থাকতে দেখে ধারণা করি সকলের অজান্তে ভূল বশতঃ ইঁদুর মারা বিষ খেয়ে ফেলার কারণে তার মৃত্যু হয়েছে। আকৃতি রানী মানসিক ভাবে অসুস্থ্য ছিল বলে তিনি আরও জানান। কিন্তু শিশুরটি মা লিপি রানী তার সন্তান কে মুখে বিষ ঠেলে হত্যার অভিযোগ এনেছে।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অশেষ রায় মঙ্গলবার সকালে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুরে ফেন্সিডিল সহ ২ জন  মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরে ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের ইন্তেকাল !

ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এর পরিদর্শন

বালিয়াডাঙ্গীতে ঔষধ ব্যবসায়ীর মৃত্যু

বালিয়াডাঙ্গীতে ঔষধ ব্যবসায়ীর মৃত্যু

আদিবাসী ঢুডু সরেন হত্যাকান্ড, সকল আসামীকে খালাস দেয়ায় বিস্ময় প্রকাশ

লায়ন্স ক্লাব অক্টোবর মাস উপলক্ষ্যে শিশু নিকেতনের এতিম কন্যাদের মাঝে বস্ত্র বিতরণ

চুরির মামলায় স্বাক্ষী হওয়ার অপরাধে সাংবাদিকের চোখ নষ্ট করলো সন্ত্রাসীরা প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার এবং সুচিকিৎসায় সাহায্য চেয়ে দিনাজপুরে সংবাদ সম্মেলন

চুরির মামলায় স্বাক্ষী হওয়ার অপরাধে সাংবাদিকের চোখ নষ্ট করলো সন্ত্রাসীরা প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার এবং সুচিকিৎসায় সাহায্য চেয়ে দিনাজপুরে সংবাদ সম্মেলন

তেঁতুলিয়ায় ‘চায়ের উৎপাদনশীলতা ও গুণগত মান উন্নয়ন বিষয়ক পরামর্শক সভা

মহিলা আ’লীগের উদ্যোগে ২১ আগস্টে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া

হরিপুরে সেটেলমেন্ট অফিসের আপত্তি অফিসারের বিরুদ্ধে ঘুঁষ বাণিজ্যের অভিযোগ!