Thursday , 2 March 2023 | [bangla_date]

বীরগঞ্জে গুড নেইবারস এর গুনগত শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুরে বীরগঞ্জে উপজেলা অফিসার্স ক্লাব এর সভাকক্ষে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপি এর আয়োজনে “গুনগত শিক্ষা ” সেমিনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূলত গুনগত শিক্ষা অর্জনের জন্য সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং ইংরেজি শিক্ষার প্রায়োগিক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। বৃহস্পতিবার (২ মার্চ -২০২৩)সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহেনা এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ কে এম মাসুদুল হক।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ এর নর্দান এরিয়া প্রধান পিটার তুহিন বৈরাগী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন রায়, মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ, ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান গোপাল চন্দ্র দেব শর্মা, ২নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ মানিক, ৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোঃ নূরল ইসলাম, গুড নেইবারস বাংলাদেশ সিভিপি বীরগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত ম্যানেজার সৃজল তিগ্যা।
উক্ত সেমিনারে বীরগঞ্জ উপজেলার ৪২টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, ৫টি মাদ্রাসার সুপারগণ ও ৩জন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। এছাড়াও সমাজের শিক্ষা অনুরাগী ব্যাক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বিশ্ব মা দিবস পালিত

বোচাগঞ্জে ব্রীজ দেবে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বৃষ্টি আর পরিবহন সংকটে ক্ষতির মুখে বীরগঞ্জের সবজি চাষিরা

বটতলী উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের বার্ষিক তাবুবাস ও দীক্ষা 

বাংলাদেশ নর্দান ইভ্যানজেলিক্যাল লুথারেন চার্চের জিএস’র বিরুদ্ধে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

পীরগঞ্জে বিক্ষোভ মিছিল ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে

ঠাকুরগাঁওয়ে লিচুর বাম্পার ফলন –ভাল দাম পেয়ে খুশি বাগানীরা

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তৌহিদুল সভাপতি হাবিবুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত

আটোয়ারীতে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরন

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্যাপন