Thursday , 30 March 2023 | [bangla_date]

বীরগঞ্জে চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ

বিকাশ ঘোষ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় তালিকাভুক্ত চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে নির্বাচিত ২৫০ পাটচাষীদের মাঝে বিনামূল্যে এক কেজি করে পাট বীজ বিতরণ করেন শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মতিয়ার রহমান। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হিরা চন্দ্র, ১,২ ও ৪নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত ইউপি সদস্য আনোয়ারা বেগম, শতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াসেক ফয়সাল এলিন ও যুবলীগ নেতা সাজু হায়দার। উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হিরা চন্দ্র জানান, ২০২২-২৩ অর্থ বছরে উপজেলার ১১টি ইউনিয়নের ২ হাজার ৬শ কৃষককে তালিকাভুক্ত করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে গিয়ে তালিকভুক্তদের মাঝে ১ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। উল্লেখ যে, ২২ মার্চ আনুষ্ঠানিক ভাবে উপজেলা অফিসার্স ক্লাবে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সাত ইউনিয়ন ভূমি কর্মকর্তা বিদায় সংবর্ধনা

দিনাজপুর প্রেসক্লাবে জলমহাল ইজারাদার আরিফুলের সংবাদ সম্মেলন ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ

রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হলে ভারতকে চরম মূল্য দিতে হবে: যুক্তরাষ্ট্র

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঠাকুরগাঁওয়ের প্রতিদ্বন্দি প্রার্থীগণের সাথে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার মতবিনিময়

খানসামায় সরকারি অ্যাম্বুলেন্স ব্যক্তিগত ভাড়ায় ব্যস্ত, সেবাবঞ্চিত রোগী

বোচাগঞ্জে পারিবারিক হোটেল মিলছে পনের প্রকার দেশীয় মাছের মজাদার খাবার

দিনাজপুর সদরের কাশিমপুর স্মার্ট পরিবেশ বান্ধব গ্রামের ঘোষনা

আত্মসম্মান তাকে আজও ধরে রেখেছে নিজের কাজে নিজের উপার্জনে

বোদায় ১২ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত

দেশে এখন আর কার্তিক মাসের আকাল নেই, মানুষ না খেয়ে থাকেনা–রানীশংকৈলে সাদেক কুরাইশী