Thursday , 30 March 2023 | [bangla_date]

বীরগঞ্জে ছিন্নমূল ও পথচারীদের ইফতার সামগ্রী বিতরণ

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে নিত্যপ্রয়োজনী সামগ্রীর দাম দিন দিন সার্বিকভাবে বৃদ্ধি পাওয়ায় অতি দরিদ্র খেটে খাওয়া দিনমজুর মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। পবিত্র রমজান মাসে বিপাকে পড়েছেন খেটে মানুষগুলো। তাই অসহায় হতদরিদ্র মানুষগুলো কথা চিন্তা করে কালের কণ্ঠ শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে পৌর শহরের অসহায় গরিব খেটে খাওয়া দিনমজুর ও রিক্সা চালকদের ১০ পরিবারের মাঝে মুরি, ছোলা, খেজুর ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী নিতে আসা আব্দুর রহমান বলেন ‘সারাদিন রিক্সা চালিয়ে যা আয় রোজকার হয় তা দিয়ে কোন মতো সংসার চলে। রোজা উপলক্ষে তেমন কোন অগ্রীম বাজার করে রাখি নাই। আপনাদের এই ইফতার গুলি আমার জন্য ভালো হলো কয়েক দিন পরিবারের সবাই এক সাথে ভালো মতো ইফতার করতে পারব।
এসময় বীরগঞ্জ শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা সোহেল আহমেদ বলেন, শুভ কাজে সবার পাশে আমরা বীরগঞ্জ শুভসংঘ ছিলাম আছি থাকব ইনশাআল্লাহ।
উক্ত ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপজেলা শাখার সভাপতি ফরহাদ হোসেন,সহ- সভাপতি আবু বক্কর সুমন,সাধারণ সম্পাদক রাকেশ রায়, যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, প্রদিব রায়, তানভীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, মাসুদ রানা, প্রচার সম্পাদক স্বজন রায়, কার্যকরী সদস্য রায়হায়, নাঈম উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিশ্চিতে বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান

ঠাকুরগাঁওয়ে গ্লোবাল টেলিভিশনের কলাকুশলীদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ।

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় হাবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সাধারণ সভা

বীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা আব্দুল বারীর রুহের মাগফেরাতে ইফতার ও দোয়া মাহফিল

রাণীশংকৈলে নিখোঁজের ৫ঘন্টা পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

বীরগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, ১০ ব্যবসায়ীকে জরিমানা

ফুলবাড়ীতে শীতকালীন সবজির বাম্পার ফলন

বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বোচাগঞ্জে কম্বল বিতরণ