Wednesday , 22 March 2023 | [bangla_date]

বীরগঞ্জে জমিসহ বাড়ি পাচ্ছে ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে (চতুর্থ) ধাপে ভূমি ও গৃহহীন ১৫০টি পরিবার পেল আশ্রয়ণের ঘর।
বুধবার (২২ মার্চ-২০২৩) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন-গৃহহীন ১৫০টি পরিবারের কাছে বাড়িগুলো হস্তান্তর করা করা হয়। বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) রাজ কুমার বিশ্বাস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ উপজেলায় ৪টি ধাপে ১৫০ জন গৃহহীন ও ভূমিহীনকে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়া হয়েছে। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য মো.নুর ইসলাম নুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে প্রকৃত ভ‚মিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের দাবীতে স্মারক লিপি প্রদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধর্মান্ধদের প্রতিহত করতে হবে- এমপি গোপাল

১৪ এপ্রিল থেকে ৭দিন কঠোর লকডাউনের ঘোষণা

কাহারোলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে  দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন

কাহারোলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন

বীরগঞ্জে মেসার্স ইয়াসমিন ট্রেডার্স এর শুভ উদ্বোধন

ভাষা সংস্কৃতি মুক্তিযুদ্ধ আমাদের ঐহিত্য, এগুলোকে বিকশিত করতে হবে…রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

বীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত

এফপিএবি’র আয়োজনে কোভিড-১৯ পরিক্ষা ও দ্রুত চিকিৎসা বিষয়ক আরএইচপিদের প্রশিক্ষণ

পীরগঞ্জে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

বীরগঞ্জে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা