Friday , 10 March 2023 | [bangla_date]

বীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ( দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় “স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্ততি সব সময়” এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যেগ প্রস্ততি দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯মার্চ-২০২৩) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দুর্যোগ মোকাবেলা কিভাবে করতে হয় তা ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ ফেরাজ আলী শিক্ষার্থীদের দেখান।

ডিসপ্লে শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার তদন্ত ওসি মোঃ মইনুল ইসলাম, বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসুদা পারভীন।

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন,সহ-সভাপতি বিকাশ ঘোষ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ শাখার জুনিয়র প্রোগ্রাম অফিসার অনিন্দিতা কুন্ডুসহ উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ

আটোয়ারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী পালিত

পাহাড়ি সুরে প্রিয়াংকা বিশ্বাস

জনসংগঠন ও জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের ষান্মাসিক সমন্বয় সভা

বালিয়াডাঙ্গীতে মৌমাছির কামড়ে আহত অর্ধশত

বীরগঞ্জে হরিজনদের গৃহহীন ও ছিন্নমূলের মত মানবেতর জীবনযাপন

পীরগঞ্জে ওমেন আইটি সার্ভিস প্রোভাইডারদের ল্যাপটপ প্রদান

দিনাজপুরে জাপার জেলা কমিটি পুনর্গঠন রুবেল আহবায়ক সদস্য সচিব জুলফিকার

৩ জুলাই দিনাজপুর ইনস্টিটিউটের সাধারন সভা ও গুণিজন সদস্যদের সংবর্ধনা প্রদান

৩ জুলাই দিনাজপুর ইনস্টিটিউটের সাধারন সভা ও গুণিজন সদস্যদের সংবর্ধনা প্রদান

শিক্ষার্থীরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার -মনোরঞ্জনশীল গোপাল এমপি