Wednesday , 1 March 2023 | [bangla_date]

বীরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

বিকাশ ঘোষ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ ” স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে ক্লাবে হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহেনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী সহ বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানিসমূহের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার মাকড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে স্কুল ফিডিং ক্যাম্পে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. ওসমান গনি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

হাবিপ্রবিতে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত ক্যাম্পাস

হরিপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনে ঘটেছে পরিবর্তন, বেড়েছে শিক্ষিতের হার

পীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খাঁনের স্মরণ সভা অনুষ্ঠিত

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবীর প্রেক্ষিতে কর্মবিরতি পালন

ঠাকুরগাঁওয়ে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে আস্ত বাড়ি তৈরি

পঞ্চগড়ে ডিম নিয়ে নৈরাজ্য কাটছে না রাস্তার ব্যবধান বাড়লেই বাড়ে দামের ব্যবধান

ঐতিহাসিক রামসাগর জাতীয় উদ্যানে নতুন অতিথি নিয়ে মায়াবী চিত্রা হরিন দলের ছুটোছুটি

ঠাকুরগাঁওয়ে প্রীতি ম্যাচ খেলতে — ব্যারিস্টার সুমন

আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে দুই সহোদরের জেল ও জরিমানা