Wednesday , 8 March 2023 | [bangla_date]

বীরগঞ্জে পারিবারিক কলহে প্রতিবন্ধী শিশুকন্যাকে বিষপানে হত্যার অভিযোগে বাবা আটক

বীরগঞ্জে পারিবারিক কলহে প্রতিবন্ধী শিশুকন্যাকে বিষপানে হত্যার অভিযোগে বাবা আটক

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে দাম্পত্য জীবনের কলহের জেরে প্রতিবন্ধী আকৃতি রাণী (৪)নামে এক শিশুকন্যাকে হত্যা অভিযোগে থানায় মামলা, পিতা আটক। ঘটনাটি ঘটেছে উপজেলার সতোর ইউনিয়নের ডাকেশ্বরী গ্রামে। আকৃতি রানী উপজেলার সাতোর ইউনিয়নের ডাকেশ্বরী গ্রামের অশেষ বর্মনের মেয়ে। মঙ্গলবার দুপুরে প্রতিবন্ধী শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। অভিযুক্ত আকৃতি রাণীর বাবা অশেষ রায় জানান, সোমবার রাত সাড়ে ৮টায় বাড়িতে ফিরে এসে দেখে তার মেয়ে ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে। তার মুখ দিয়ে বিষের গন্ধ এবং ফেনা বের হচ্ছিল। পাশে ইঁদুর মারা বিষপড়ে থাকতে দেখে ধারণা করি সকলের অজান্তে ভূল বশতঃ ইঁদুর মারা বিষ খেয়ে ফেলার কারণে তার মৃত্যু হয়েছে। এঘটনায় শিশুরটি মা লিপি রানী স্বামীর বিরুদ্ধে তার সন্তান কে মুখে বিষ ঠেলে হত্যার অভিযোগ এনে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। যাহার মামলা নং -৫ তারিখ ৭/৩/২০২৩। বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মঙ্গলবার সকালে অশেষ বর্মন কে আটক করে দিনাজপুর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। শিশুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোস্ট মেডাম এর রির্পোট পাওয়ার পর মৃত্যু কারণ জানা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে দুই দোকানদারকে জরিমানা

ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ অভিষেক

বোদায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘টিকটিকি

আপাতত গণটিকা নয়, নিবন্ধন করেই নিতে হবে টিকা : স্বাস্থ্যমন্ত্রী

রাজনীতিতে বাম ধারার উন্মেষ

টাকার ভিতরে তুলসি পাতায় হিন্দু সম্প্রদায়ের ভোট নেওয়ার অভিযোগ নৌকার বিরুদ্ধে ! রাণীশংকৈলে দুই মেয়র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত-৫ আটক-১

সুস্থ দেহের জন্য খেলাধুলা ও শারিরিক পরিশ্রমের কোন বিকল্প নেই —– ইউএনও রকিবুল হাসান

অনার্স ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা ফুলবাড়ীতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

ইউনিয়ন পরিষদ নির্বাচন পীরগেঞ্জে আওয়মীলীগ ৭, সতন্ত্র ৩