Monday , 6 March 2023 | [bangla_date]

বীরগঞ্জে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযান মোবাইল কোর্টে তিন ব্যবসায়ীর জরিমানা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং বাজার তদারকি অভিযান মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৬ মার্চ – ২০২৩) দুপুরে পৌরশহরের হাতখোলার গরুর মাংসের দোকান, দৈনিক বাজারে ব্রয়লার মুরগি দোকান ও তাজ মহল মোড়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্বদেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম। এসময় ধার্যকৃত মূল্যের অতিরিক্ত মূল্য নেয়া, গরুর মাংসে পানি মেশানো, অস্বাস্থ্যকর পরিবেশ ব্যবসা পরিচালনা সহ ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে অভিযুক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট আইনের ৪৬ ধারায় হাটখোলা কাহারোল মোড়ে গরুর মাংস বিক্রেতা নাজির হোসেন কে ৫ হাজার টাকা, দৈনিক বাজারের ব্রয়লার মুরগির মাংস বিক্রেতা লিটন শেখ কে ৪৩ ধারায় ১ হাজার টাকা ও তাজ মহল মোড়ে বীরগঞ্জ ফার্মার মালিক আলহাজ্ব মো.আব্দুল কাদের কে ৪৫ ধারায় ৩ হাজার টাকা জরিমানা আদায় হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ফরিদ বিন ইসলাম,জেলা ভোক্তা অধিকারের নাজির এরশাদ ও জেলার একদল পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বোচাগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

বোচাগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

নৈতিকতায় সেরা ছাত্ররাই ইসলামী ছাত্র শিবিরের কর্মী-কেন্দ্রীয় শিবির সভাপতি

বীরগঞ্জে জমিতে পানি নেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধের হাতের কব্জি কর্তন, আহত-১

দিনাজপুরে পৈতৃক জমির অংশ ও অর্থ আত্মসাৎকারী ভুয়া মুক্তিযোদ্ধা গোলাম মুর্তুজা চৌধুরী রতনের সন্ত্রাসী হামলা, মিথ্যা মামলা ও অনৈতিক কর্মকান্ডে আইনত পরিত্রান চান আপন সহোদর দু’ভাই কলিং ও পলু !

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করেছে রিক

হরিপুরে ফেনসিডিলসহ গ্রেফতার ১

৭ই মার্চের বক্তব্যই সশস্ত্র সংগ্রামের নির্দেশনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে জিয়া পরিষদের শিক্ষক সমাবেশ সঠিক শিক্ষা ব্যবস্থা তৈরী করতে গেলে আমাদের শিক্ষক সমাজকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে —ব্যারিস্টার নওশাদ জমির

সেতাবগঞ্জ রেলষ্টেশনে চাহিদার তুলনায় আসন বরাদ্দ কম ঃ ট্রেনের টিকেট যেন সোনার হরিণ

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন, হুমকির মুখে শহরের টাঙন ব্রিজ