Monday , 13 March 2023 | [bangla_date]

বীরগঞ্জে মা সমাবেশ ও শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বিকাশ ঘোষ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ- ২০২৩ উদযাপন উপলক্ষে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে মা সমাবেশ ও বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। বিদ্যালয়ের সভাপতি হেমকল্যান দেবনাথ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছা. খায়রুন নাহার, দিলীপ কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক ও বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহেদ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মতিউল ইসলাম। সমাবেশে শতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ইউপি সদস্য রাসেল সরকার, শতগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি হেলাল ফকির ও ছাত্রছাত্রীসহ শতাধিক মায়েরা অংশ গ্রহণ করেন। এর আগে বৃত্তি প্রাপ্ত ১০জন শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্ট তুলে দেন প্রসসধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন: রাত পোহালেই ভোট যুদ্ধ

বাসচাপায় ৫ জনকে হত্যায় বিআরটিসি চালক আজিজার গ্রেফতার

নাগরিক ফোরাম কমিটির উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ

হরিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

হরিপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান-জরিমানা

বীরগঞ্জে অপরিপক্ব তরমুজে সয়লাব বাজার, ঠকছেন ক্রেতারা

বীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

হরিপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন

ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পুর্তি উদযাপন

খানসামা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি সাইফুল, সম্পাদক লায়ন চৌধুরী