Monday , 13 March 2023 | [bangla_date]

বীরগঞ্জে যুব কল্যাণ বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জের ডাঙ্গারহাট এলাকার ভবানীপুরহাট যুবকল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নেতাদের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্নসাতের এ অভিযোগ এনে
বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করা হয়েছে। সোমবার (১৩ মার্চ-২০২৩) দুপুরে উক্ত সমিতির শেয়ার ও সঞ্চয়কারী ১৬০সদস্য পক্ষে ভবানীপুরহাট যুব কল্যাণ বহুমুখী সমবায় সমিতির লি:মি: এর সদস্যের পক্ষে মো: জহিরুল ইসলাম নামে সদস্য উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ ও বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে বরাবরের লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে। এ সমিতির সদস্য জহিরুল হক ও সময় স্থানীয় বাসিন্দারা জানান,ভবানীপুরহাট যুব কল্যাণ বহুমুখী সমবায় সমিতির রেজিষ্ট্রেশন নং-১৫৭ এর কার্যক্রম ১৫/১/ ২০০৭ সালে গঠন করা হয়। সমিতির কার্যক্রমসমৃহ সদস্যদের নিকট শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে মূলধন ফেরতযোগ্যের কথা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। সদস্যদের জমা রাখা টাকা দ্বিগুণ করে ৮৩৭ সদস্যের নিকট প্রতি মাসে ১০০ টাকা করে সঞ্চয় নেওয়া হতো। কিন্তু অজ্ঞাত কারণে জমানো টাকা ফেরত দেওয়ার সময় হলে সমিতির লোকজন রাতারাতি ডাঙ্গারহাট চান্দিনার কার্যালয়ের সাইনবোর্ডে খুলে নিয়ে উধাও হয়ে যান। খবর পেয়ে সদস্যরা উক্ত কার্যালয় ঘেরাও করলেও কোনো প্রতিকার পায়নি। তাই প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই

ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আমের রহস্য অজানাই থেকে গেল -তদন্ত কমিটি

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর ইউএনওর বদলিজনিত কারণে বিদায় সংর্বধনা অনুষ্ঠিত

পঞ্চগড়ে অজ্ঞাত রোগে চারটি গাভী হারানো শ্রমিক মজনু মিয়াকে গাভি উপহার দিলেন জেলা প্রশাসক

খোকাকে জাতির জনক করার অন্যতম কারিগর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হাবিপ্রবিতে ট্রাক্টর কাট সেকশন এর উদ্বোধন ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান