Saturday , 11 March 2023 | [bangla_date]

বীরগঞ্জে ৭ দফা দাবিতে জাতীয় হিন্দু মহাজোটে মানববন্ধন কর্মসূচি

বিকাশ ঘোষ ,বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে বিজয় চত্তর এর সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট,হিন্দু ছাত্র মহাজোট, হিন্দু যুব মহাজোট এর আয়োজনে জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূণঃ প্রতিষ্ঠার দাবিতে এবং নির্বাচনোত্তর ও নির্বাচন পরবর্তী ধারাবাহিক সাম্প্রদায়ীক হামলাগুলোর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ শনিবার সকাল ১১ টায় বীরগঞ্জ বিজয় চত্বরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর হিন্দু ছাত্র জোট, হিন্দু যুবজোট দিনাজপুর জেলা ,কাহারোল ও বীরগঞ্জ উপজেলা শাখার যৌথ আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে জেলা হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক চিত্ত রঞ্জন রায় এর সভাপতিত্তে মানববন্ধন এ বক্তব্য রাখেন দিনাজপুর জেলা যুব মহাজোটের সভাপতি দিলিপ কুমার সরকার ,বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট দিনাজপুর জেলা কমিটির সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারন সম্পাদক পল্লব কুমার দেব, দপ্তর সম্পাদক সঞ্জয় রায় ।মানববন্ধনটি ২ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সকল হিন্দু মহাজোটের প্রায় ২০০ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। বক্তৃতাগণ বলেন,দেশ স্বাধীনতার পর থেকে ব্যাপকভাবে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, নিপীড়ন, লুঠপাট , অগ্নিসংযোগ, মাঠ মন্দিরে হামলা,প্রতিমা ভাংচুর, জমি দখল, কিশোরী অপহরণ, ভয়ভীতিসহ নানা কারণে হিন্দু সম্প্রদায় দেশত্যাগ করতে বাধ্য হচ্ছে। ক্রমাগতভাবে দেশত্যাগের কারণে দেশে হিন্দু শুন্য হওয়ার পথে। সে কারণে হিন্দু মহাজোট শুরু থেকেই জাতীয় সংসদ
সহ সর্বস্তরের সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন গৃণ: প্রতিষ্ঠার দাবিতে মিছিল মিটিং ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়ে আসছে।
দাবি ,অবিলম্বে মেনে না নিলে কঠোর আন্দোলনে যাওয়া হুশিয়ারি দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতা পদকপ্রাপ্ত সাবেক এমপি প্রয়াত জননেতা এম আব্দুর রহিম এর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বোচাগঞ্জে সাবেক চেয়ারম্যান মরহুম সাফিকুল আলমের স্মরণে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

রাণীশংকৈলে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

কাহারোল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি সাইফুল ও সাধারণ সম্পাকদক আমিনুল

দিনের অর্ধেক সময় কুয়াশায় ঢাকা ছিল পঞ্চগড়

ঠাকুরগাঁও সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার আনিসুরের বেনামে ৫টি অ্যাম্বুলেন্স সহ রয়েছে সম্পদের পাহাড়!

তেঁতুলিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

১০দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট উৎপাদনে ফিরলেও আবার বন্ধ হয়ে গেল ১নং ইউনিট

ফুলবাড়ীতে তীব্র গরমে ৭০০ মুরগির মৃত্যু \ দুশ্চিন্তায় খামারিরা

পীরগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত