Sunday , 19 March 2023 | [bangla_date]

বৈকালী’র ৪২তম দুর্নীতি বিরোধী নাটক ‘মিস্টার রোবট মঞ্চস্থ

দর্শক-শ্রোতা আর নাট্যপ্রেমিদের প্রশংসা কুড়িয়ে দিনাজপুরে মঞ্চস্থ হলো মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতি বিরোধী নাটক ‘মিস্টার রোবট।’
উত্তরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘ বৈকালী নাট্য গোষ্ঠী’র ৪২তম প্রযোজনা নাটক ‘মিস্টার রোবট’ রাত ৮ টায় দিনাজপুর নাট্য সমিতি মঞ্চে প্রদর্শিত হয়। গোটা বিশ্বের কাছে বাংলাদেশকে একটি দূর্নীতিমুক্ত দেশ হিসেবে তুলে ধরার প্রয়াসে মুক্তিযুদ্ধের চেতনায় প্রদর্শিত কাশী কুমার দাস ঝন্টু রচিত ও পরিচালিত নাটক ‘ মিস্টার রোবট’ দর্শক-শ্রোতা আর নাট্যপ্রেমিদের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে,মানুষের গড়া যান্ত্রিক দানব ‘রোবট’ কিভাবে মানুষকেই আবার সুপরামর্শ দিয়ে দুর্নীতিগ্রস্ত হতে ফিরিয়ে আনেন এবং ন্যায় সংগত পথে চলার অনুপ্রেরণা যোগায়। নাটকে সমাজের বিভিন্ন অসঙ্গতির চিত্র ফুটিয়ে তোলা হয়। নাটকে কাশী কুমার দাস ঝন্টু,শিখা ঘোষ,জাকির হোসেন,শিরিন আক্তার,সৈয়দ,কফিল,আকবর আলী.শামীম রাজা,আবুল কালাম আজাদ, রেজু ও মুরাদ বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। নাটকের মঞ্চ পরিকল্পনায় জাকির হোসেন.আলোক সজ্জায় আবু তাদের.আবহ সংগীতে নজরুল ইসলাম নাজু,রূপ সজ্জায় হারুন উর রশীদ ও স্মারকে ছিলেন শফিউদ্দিন আহমেদ ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে ‘মিস্টার রোবট’ নাটকটি নতুন প্রজন্মকে উৎসাহিত করবে বলে জানিয়েছেন,নাট্য বোদ্ধারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
এমবিএসকে’র প্রশিক্ষণের উদ্বোধনকালে সুলতানা রাজিয়া পুরুষের পাশাপাশি নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ

এমবিএসকে’র প্রশিক্ষণের উদ্বোধনকালে সুলতানা রাজিয়া পুরুষের পাশাপাশি নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ

নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পসহ মনোনয়ন পেলেন যারা

পীরগঞ্জে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৭০ লিটার চোরাই মদ ৪ বোতল ফেন্সিডিলউদ্ধার সহ ৩ জন আটক

বীরগঞ্জে তরুণীকে গণধর্ষণ মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঠাকুরগাঁওয়ে উদ্বোধনের পর থেকেই পরিত্যক্ত গ্রোয়ার্স মার্কেট

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের অ্যালামনাই ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পীরগঞ্জে আদিবাসীদের উন্নয়নে মতবিনিময় সভা

মাহমুদউল্লাহর বিদায়বেলায় বাংলাদেশের বড় জয়

বোচাগঞ্জে দলিত ও আদিবাসীদের অনুকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে প্রিন্ট ও ইলেক্ট্রনিক প্রতিনিধিগণের সাথে মতবিনিময়