Monday , 27 March 2023 | [bangla_date]

বোচাগঞ্জের দাসপাড়ায় আগুন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশে নগদ অর্থ প্রদান

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\ বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার দাসপাড়ায় অগ্নীকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশে তাৎক্ষনিক ভাবে উপজেলা আওয়ামীললীগের নেতৃবৃন্দের মাধ্যমে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হয়।
গত ২৬ মার্চ রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পৌরসভার দাসপাড়া গ্রামে অগ্নীকান্ডের ঘটনা ঘটলে কমলা কান্ত, সহদেব রায়, গোপাল চন্দ্র রায়, জয়দেব রায়, নীলা রানী ও মাধরী রানী ৬টি পরিবারের বাড়ী আগুনে পুড়ে ভূস্মীভুত হয়ে যায়। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে বোচাগঞ্জের কৃতি সন্তান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তাৎক্ষনিক ভাবে সোমবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের মাধ্যমে ৬টি ক্ষতিগ্রস্থ পরিবারের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন এবং অবিলম্বে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে সার্বিক সহযোগিতার আশ^াস দেন। নগদ অর্থ বিতরন কালে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, জেলা পরিষদ সদস্য ও সহ-সভাপতি শাহ্ নওয়াজ, যুগ্ন সম্পাদক অধ্যাপক আবু তাহের মোঃ মামুন, শামীম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফিরোজ্জামান কবীর, দপ্তর সম্পাদক এম বিল্লাহ জুয়েল, সহ-দপ্তর সম্পাদক মোঃ আকতারুজ্জামান সজীব, সদস্য নুরুজ্জামান সোনা, সেতাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি লিয়াকত আলী, সাধারন সম্পাদক মোঃ খন্দকার নুরে আলম কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে একই সময়ে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম তার ব্যক্তিগত পক্ষ থেকে ১ বস্তা চাল ও শাড়ী, লুঙ্গী বিতরন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শোক সংবাদ পীরগঞ্জে মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল হক আর নেই

বীরগঞ্জে নতুন জাতের তরমুজে সয়লাব

পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন

ঠাকুরগাঁওয়ে জমির অসহনীয় পণ মূল্য বাতিলের দাবি

রাণীশংকৈল আজাদ মেডিক্যাকেল স্বত্বাধিকারী দুলাল বসাকের পরোলোক গমন

কাহারোলে শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে মটরসাইকেল চোর চক্রের ২ সদস্য আটক- মটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ

পীরগঞ্জ ইউনিয়নকে ঝুকিপুর্ন শিশুশ্রম মুক্ত ঘোষনা

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

বীরগঞ্জে নৌকা মনোনীত প্রার্থী’র নির্বাচনীয় উঠান বৈঠক