Thursday , 9 March 2023 | [bangla_date]

বোদায় নারী দিবসে সাইকেল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সাকোয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় মানবকল্যাণ পরিষদ এমকেপি যুক্ত প্রকল্প কর্তৃক আয়োজিত সাকোয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাইকেল র‌্যালী সাকোয়া বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বিদ্যালয়ে চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাকোয়া ইউ’পি চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবকল্যাণ পরিষদ এমকেপি যুক্ত প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর বিলকিস বেগম, মানবকল্যাণ পরিষদের ফিল্ট ফ্যাসিলিটের গোলাম রব্বানী, শেফালী আকতার, সুবুরা বেগম ও মনোয়ারা বেগম প্রমুখ।
স্মারকলিপি

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে মনোনয়নপত্র জমা ৩৪জন

দিনাজপুরে মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতায় বিজয়ী সদর থানা

সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের ৬ উপজেলায় ঈদের জামাত

মহিলা পরিষদের সংবাদ সম্মেলনে প্রতিবেদন কন্যা শিশুরা ঘরে বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও নিরাপদ নয়

৭১ এর পরাজিত শক্তি আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে- নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

আওয়ামীলীগ সরকার শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছেন …..রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

বঙ্গবন্ধুর ভাস্কর্যের কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভমিছিল

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে ফের উৎপাদন শুরু

আটোয়ারীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা