Thursday , 23 March 2023 | [bangla_date]

বোদায় সম্মাননা স্মারক প্রদান

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সৈনিক
কল্যাণ সংস্থার সদস্যদের সন্তানদের কৃতিত্ব ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বোদা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সৈনিক কল্যাণ সংস্থার
আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান উপলক্ষে আলোচনা সভা
সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি আবুল কালাম আজাদের
সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সফি
ইসলাম, সহ-সভাপতি মহসিন আলী সহ সংস্থার অন্যান্য সদস্য বৃন্দরা। এ সময়
বাংলাদেশ জুডিশয়াল সার্ভিস পরীক্ষায় সারা দেশের প্রথম হওয়া আশিক উজ জামান
তার প্রথম হওয়ার অনুভুতি ব্যক্ত করেন। আশিক বোদা উপজেলার বালাভীর গ্রামের মোঃ
আহসান হাবিব বাবুল ও আলাতুন বেগমের সন্তান, আহসান হাবিব সেনা
বাহিনী হতে অবসর নিয়ে বর্তমান গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এ কর্মরত
আছেন। আশিক রাজশাহী বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্স বর্ষের
শিক্ষার্থী। আলোচনা শেষে সংস্থার সদস্যের কৃতি সন্তানদের হাতে সম্মাননা
স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে নৌকার বিদ্রোহে-৭ ধানের শীষে-১

ঈদকে ঘিরে ব্যস্ততা থাকলেও ভাল নেই কামার শিল্পিরা টুং টাং শব্দে মুখরিত কিন্তু সংশয় কাটছে না

সময়-সুযোগ মত আসবেন নানা-নানির কবর জিয়ারতে তারেক রহমান, বললেন সমাজকল্যাণ মন্ত্রী

পাথরঘাটা স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে একই প্যানেলের ৫জন জয়যুক্ত

ঠাকুরগাঁওয়ের ১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের

আটোয়ারীতে বঙ্গমাতা শখে ফজলিাতুন্নছো মুজবিরে ৯৩ তম জন্মর্বাষকিী উদযাপতি

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব

বাংলাবান্ধা ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী বৃদ্ধের মৃত্যু

বীরগঞ্জ সায়েন্স ক্লাব ও হামরা বীরগঞ্জিয়া সদস্য পরিষদের ঈদ পূর্ণমিলনী

সিনিয়র ডিভিশন ফুটবল লীগে চ্যাম্পিয়ন হল সেতাবগঞ্জ ইভেন্ট