Sunday , 5 March 2023 | [bangla_date]

বোদায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫৩ জন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হাসিবুল (৩৫), তমিজ (৬৫) নিহত হয়েছেন, এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৩ জন। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার বোদা- দেবীগঞ্জ এশিয়ান হাইওয়ের চন্দনবাড়ি বাজার এর সামনে হাফেজিয়া মাদরাসা সংলগ্ন রাস্থায়। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে দেবীগঞ্জ ইজতেমা শেষ করে একটি মিনিবাস যোগে তেতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়ঘাটপাড়া এলাকার ৫৭ জন মুসল্লি বাড়ি ফিরছিল। এ সময় চন্দনবাড়ি বাজারে সামনে মিনিবাসের সামনের চাকা পামচার (বাষ্ট) হয়ে পাল্টি খেয়ে খালে পরে যায়। এ সময় মিনিবাসের ৫৩ জন যাত্রি গুরুত্বর আহত হলে তাদের বোদা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোদা সদর হাসপাতালে সুত্রে জানা যায়, ৫৩ জন যাত্রি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাও ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় ২জন ব্যক্তি নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত হাসিবুল পোড়ামাটি গ্রামের সিরাজউদ্দীন এর ছেলে, তমিজ খয়ঘাটপাড়া গ্রামের মৃত শরীফউদ্দীন মেম্বারের ছেলে বলে জানা গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

যোগ্য কারিগরের অভাবেই বিএনপি’র এই ভগ্ন দশা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

শ্রমিক কল্যাণে শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ আজ বিশ্বব্যাপী প্রশংসিত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত সেমিনার

আটোয়ারীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

পঞ্চগড়ে জিয়া পরিষদের শিক্ষক সমাবেশ সঠিক শিক্ষা ব্যবস্থা তৈরী করতে গেলে আমাদের শিক্ষক সমাজকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে —ব্যারিস্টার নওশাদ জমির

ঠাকুরগাঁওয়ে ভুয়া আইনজীবী পিতাসহ গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র ভানোর এনএইচ উচ্চ বিদ্যালয়ের ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সেতাবগঞ্জে ৩শ দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন পৌর আওয়ামীলীগ

বীরগঞ্জে হাটবাজারে অবৈধ কারেন্ট জালের রমরমা ব্যবসা

বীরগঞ্জে হাটবাজারে অবৈধ কারেন্ট জালের রমরমা ব্যবসা

ঘোড়াঘাটে প্রাচীনকালের শিলালিপি উদ্ধার