Saturday , 4 March 2023 | [bangla_date]

ভুট্টা খেতে পরে ছিল নিখোঁজ কিশোর সাইফুলের মরদেহ

হরিপুর(ঠাকুরগাঁও) সংবাদদাতা:- ভুট্টা খেতে পরেছিল সাইফুলের মরদেহ। ঘাস তুলতে এসে স্থানীয় কিছু নারী সাইফুলের মরদেহ দেখতে পা্য়। সাইফুলের মুখে কাপড় পেচিয়ে হাতে,পায়ে দড়ি দিয়ে বেধে ফেলা রাখা হয়েছে ভুট্টা খেতের এক পাশে। এমন অবস্থা দেখে ওই নারীরা চিৎকার দেয়। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল তৈরী করে মরদেহটি থানায় নিয়ে আসে।
ঘটনাটি শনিবার ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার হোসেনগাও ইউনিয়নের পদমপুর রামরায় যাওয়ার পথের শিমুল গাছের বিপরীত ভুট্টা খেতে।
রাণীশংকৈল থানার উপ-পরির্দশক(এস আই) বদিউজ্জামান জানান, সাইফুল ইসলাম পাশ্বর্বতী হরিপুর উপজেলার চৌরঙ্গী দামোল এলাকার নুরুল ইসলামের ছেলে।

নিহতের পিতা নুর ইসলাম জানান, গত (২৮ ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকালে হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজার হতে তার ব্যাটারী চালিত অটো গাড়িতে করে ২ জন যাত্রী নিয়ে কাঠালডাঙ্গী বাজারের উদ্দেশ্যে বের হয়। রাত ১টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে তার মুঠোফোনে ফোন করলে ফোন বন্ধ পায়। এব‍্যপারে নুর ইসলাম বাদী হয়ে হরিপুর থানায় একটি সাধারণ ডাইরী করেছিলেন।

রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম জানান, মরদেহটির ময়নাতদন্ত শেষে মুত্যর আসল রহস্যে উদঘাটন হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল চালক নিহত

পঞ্চগড়ে খড়ি ঘরে পড়ে ছিল বৃদ্ধের গলাকা-টা ম-র-দে-হ

রাণীশংকৈল ডিগ্রি কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

নতুন বছরে আসছে পুরুষদের জন্মবিরতিকরণ পিল?

ঠাকুরগাঁওয়ে সাড়ে ১৭ কেজি রুপা অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় আটক –১ জন

নানা আয়োজনে দিনাজপুরে ঐতিহাসিক ৭ই মার্চ’’ দিবস পালিত

পঞ্চগড় প্রেসক্লাবে মতবিনিময় সভায় সারজিস আলম ১১ দলীয় ঐক্য জোট সরকার গঠন করলে সারা দেশের সাংবাদিকদের বেতন কাঠামোতে আনা হবে

প্রথমবারের মতো হরিণের দেহে করোনাভাইরাস শনাক্ত

বীরগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থীদের কঠোর হুশিয়ারী

বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন আয়োজন