Monday , 20 March 2023 | [bangla_date]

ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ হস্তান্তর ঠাকুরগাঁও জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং !

মোঃ মজিবর রহমান শেখ,
মুজিববর্ষ উপলে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ হস্তান্তর উপলে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ২০ মার্চ সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোলেমান আলী, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রানী দেব, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মোঃ মনসুর আলী, নির্বাহী সদস্য ফজলে ইমাম বুলবুল, সদস্য সাংবাদিক নবীন হাসান, সাংবাদিক মোঃ মজিবর রহমান শেখ প্রমুখ। সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান জানান, আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে মোট ৬৯ হাজার ৯০৪টি ঘর উদ্বোধন করবেন। এর মধ্যে ঠাকুরগাঁও জেলায় মোট ৫২২টি ঘর উদ্বোধন করবেন। এছাড়াও ওই দিন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসাবেও ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে কোভিড -১৯ ভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে স্বাস্থ্য বিভাগের দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে মেডিকেল টেকনোলজিস্টরা

নবাবগঞ্জে খেলার সময় পুকুরে পড়ে শিশু মৃ’ত্যু

পাহাড়ি সুরে প্রিয়াংকা বিশ্বাস

প্রতারণার নতুন কৌশল ঠাকুরগাওয়ে মসজিদ, মাদ্রাসা সহ পাকাবসতবাড়ী নির্মাণের নামে কোটি কোটি টাকার প্রতারণা

বাংলাবান্ধায় পরিদর্শন করলেন বিএসএফের ইষ্টার্ণ কমান্ডের অতিরিক্ত মহা-পরিচালক

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র পরিবারের সদস্যদের ক্ষুদ্র ব্যবসার সামগ্রী বিতরণ ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু