Thursday , 30 March 2023 | [bangla_date]

ভেটেরিনারি টিচিং হাসপাতালের পক্ষ থেকে ৪৫২ টি প্রাণিকে চিকিৎসা সেবা প্রদান

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালের পক্ষ থেকে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প (ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক) পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে উক্ত মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, ভেটেরিনারি টিচিং হাঁসপাতালের পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ, বিশেষজ্ঞ সদস্য প্রফেসর ড. মীর রওশন আক্তার, প্রফেসর ড. মোঃ ফারুক ইসলাম, ড. মোঃ মমিনুল ইসলাম, ডাঃ মোঃ ইসমাইল হোসেন ও দায়িত্বপ্রাপ্ত ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ হান্নান আলীসহ উক্ত অনুষদের লেভেল ৪ এর শিক্ষার্থীরা। মেডিকেল ক্যাম্প চলাকালীন সময়ে ১২৯ টি গরু, ১৫৬ টি ছাগল, ১৬৭ টি হাঁস-মুরগীসহ ৪৫২ টি প্রাণিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উল্লেখযোগ্য সেবাসম‚হের মধ্যে ছিল অসুস্থ প্রাণির চিকিৎসা প্রদান, গরুর ক্ষুরা রোগের টিকা প্রদান, ছাগলের মরণব্যাধি পিপিআর এর টিকা প্রদান, প্রজনন স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান, আগত খামারীদের প্রাণির খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।
এ সময় সেখানে আগত খামারীরা এ ধরণের উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালিত

বালিয়াডাঙ্গীতে প্রথমবার চাষ হচ্ছে বি-ষমুক্ত আম

বিগত ৩টি জাতীয় নির্বাচনের ফলাফল আওয়মী লীগ এবং ভারত থেকে পূর্ব নির্ধারিত ছিল -পঞ্চগড়ে জাগপার মূখপাত্র রাশেদ প্রধান

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর বাবা-ভাই কারাগারে, গণধর্ষণের শিকার হলো ১৬ বছরের মেয়ে !

বীরগঞ্জ পৌর নির্বাচন উপলক্ষ্যে উৎসবের আমেজ

রাণীশংকৈলে তারুণ্যের উৎসবে আনন্দ র‌্যালী

দিনাজপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে সাংবাদিকদের সচেতনতা মূলক সভা

বোচাগঞ্জে কম্বল বিতরণ

দিনাজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ‘ ইমাম-খয়রাত’ প্যানেল পরিচিতি ও নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রদান

আটোয়ারীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময়