Friday , 24 March 2023 | [bangla_date]

মনুষত্ব বিকাশে ধর্মীয় চেতনা অন্যতম মাধ্যম -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মনুষত্ব বিকাশে ধর্মীয় চেতনা অন্যতম মাধ্যম। প্রতিটি ধর্মেই মানবিকতা ও মনুষ্যত্বের কথা বলা হয়েছে। মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করাই ধর্মীয় এবং নৈতিক শিক্ষার অন্যতম মাধ্যম। আমাদের সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যের সাথে ধর্মীয় মূল্যবোধ অতপ্রতভাবে জড়িত। মুক্তিযুদ্ধের চেতনাই ছিল সকল মানুষের মনুষ্যত্বকে বিকশিত করে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করা। আর সেই মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করবার জন্যই শেখ হাসিনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শেখ হাসিনা সকল ধর্মীয় চেতনার প্রতি সমভাবে শ্রদ্ধাশীল।
শুক্রবার (২৪ মার্চ ২০২৩) কাহারোল উপজেলার তারগাও ইউনিয়নে কৈ-নগর গীতা চর্চা কেন্দ্রের আয়োজনে ৯ তম বিশ্ব শান্তি কল্পে গীতা যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান মো. মনোয়ারুজ্জামান, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
অনুষ্ঠানের শেষে সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীদের মাঝে পবিত্র গীতা প্রদান করেন এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে আন্তঃ বিভাগ ভলিবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ডুডুমারী আনসার ও ভিডিপি ক্লাব

মাদক নয়, খেলাধূলাকে আপন করতে হবে যুবকদের -গোপাল এমপি

বীরগঞ্জে তীব্র গরমে চোখ জুড়াচ্ছে কৃষ্ণচূড়া

বোচাগঞ্জে মোল্লাপাড়ার সাবেক চেয়ারম্যান মরহুম সাফিকুল আলমের স্মরণে বিনামূল্যে চক্ষু শিবির

আগামী ৩০ মার্চ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনসহ ৩৩ জনের মনোনয়নপত্র দাখিল

শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তা-ভাবনা সরকারের

কাহারোলে লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ’র উদ্ধোধন

নানান আয়োজনে দিনাজপুর অঞ্চলের স্কাউটস দিবস উদযাপন

জঙ্গিবাদমুক্ত সৃজনশীল জাতি গঠনে সাহিত্য-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি