Tuesday , 14 March 2023 | [bangla_date]

মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে দিনাজপুরে শিক্ষক মহলের মানববন্ধন ও বিক্ষোভ

মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখা (ইঞঅ)। বিভিন্ন কর্মসুচী পালন করে। ১৩ মার্চ সোমবার দিনাজপুর জেলা প্রশাসন সম্মুখ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান কর্মসুচী পালন করেন সংগঠনটি।
মানববন্ধন কর্মসুচীতে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আহসানুল হক মুকুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাতলুবুল মামুনের সঞ্চালনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান, বুনু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লোকমান হাকিম, কোষাধ্যক্ষ ফজলুর রহমান, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাধারন সম্পাদক মোঃ মাসউদ আলম প্রমুখ কর্মসুচীতে দিনাজপুর জেলা, সদর উপজেলাসহ ১৩টি থানার সভাপতি ও সাধারন সম্পাদকসহ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের প্রাণের দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে স্বারকলিপিতে বলা হয়, জাতীয়করনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে টেকসই উন্নয়ন হবে, শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্য দুরীভুত হবে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার মাধ্যমে ৩০ লক্ষ শহিদদের স্বপ্ন বাস্তবায়িত হবে। আরও বলা হয়, শিক্ষার মনোন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আর্থিক সংকট নিরসনের লক্ষে শিক্ষক-কর্মচারীদের এ দাবি জাতীয়করণের উদ্যোগ গ্রহন এবং আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা গ্রহন করা।
কর্মসুচীতে ১৪ মাচ মঙ্গলবার সকল বেসরকারি মাধ্যমিক, নি¤œ মাধ্যমিক ও বেসরকারি স্কুল-কলেজে দুপুর ২টা থেকে ৪ টা পর্যন্ত কর্মবিরতি পালন এবং ছাত্র-ছাত্রী, অভিভাবক, জন-প্রতিনিধি,রাজনীতিবিদ, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সদস্যসহ সংশ্লিষ্টদের জাতীয় করণের যৌক্তিকতা তুলে ধরে মতবিনিময় এবং ২০ মার্চ বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের শিক্ষক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ও বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা না হলে জাতীয় বাজেটের পর কঠোর থেকে কঠোরত কর্মসুচীর ঘোষনা দেন শিক্ষক নেতবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

১০ নভেম্বর দিনাজপুরে দুদিনব্যাপী আন্তর্জাতিক বিএসএসআর সম্মেলন

বীরগঞ্জে এক মাদক বিক্রেতা আটক

কান্তজিউ বিগ্রহ দিনাজপুরে আনার বিষয় মত বিনিময় সভায় জেলা প্রশাসক

সেচ সুবিধার আওতায় আসবে ৪শ হেক্টর জমি পঞ্চগড়ে ২৩ বছর বন্ধ থাকার পর পাম নদী সেচ প্রকল্পের কার্যক্রম শুরু

খানসামায় সারের দোকানে অভিযান, ৩ দোকানদারকে জরিমানা

দিনাজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন

চেহেলগাজী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জর্জিস সোহেলের শপথ গ্রহন

বীরগঞ্জে বাল্যবিবাহ ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর রাজবাটীতে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল সমাপ্ত

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান