Sunday , 26 March 2023 | [bangla_date]

যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি\ নানা কর্মসূচির মধ্যে পঞ্চগড়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে গতকাল রোববার দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে জেলা প্রশাসন। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান পুস্পস্তবক অর্পণের পর পর জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে শহীদদের মাগফেরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকাল ৮টায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের পরপুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও বিএনসিসি কুজকাওয়াজ প্রদর্শন করে। দুপুরে পঞ্চগড় সদর উপজেলা ও পৌরসভার সকল বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে পঞ্চগড় পৌরসভা। সরকারি অডিটোরিয়ামে পৌর মেয়র জাকিয়া খাতুনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন ও ইসমাঈল হোসেন বক্তব্য দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ৫০০ দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল  রঞ্জন গুহ’র রোগমুক্তি কামনায় দোয়া

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ’র রোগমুক্তি কামনায় দোয়া

বীরগঞ্জে সমাজসেবা দিবস পালিত

দিনাজপুর চেম্বারের বার্ষিক সাধারন সভায় বিশেষ সম্মাননা ও উপবৃত্তি প্রদান

পীরগঞ্জে প্রধান শিক্ষকের দূনীতির বিচার দাবীতে মানববন্ধন

রাণীশংকৈল নকল কীটনাশক বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা ও ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড !

থাইল্যান্ডের স্মার্ট ব্রেইন ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহনে যাচ্ছে দিনাজপুরের ৩ প্রতিযোগী শিক্ষার্থী

হরিপুরে ইউপি নির্বাচন:২৩ টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ

সাবেক ইউপি সদস্য ও তাঁর পরিবারের ওপর হামলার প্রতিবাদে খানসামায় মানববন্ধন

ঘোড়াঘাট ও বিরামপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ