Friday , 17 March 2023 | [bangla_date]

রাণীশংকৈলে বঙ্গবন্ধু’র ১০৩ তম জন্মবার্ষিকী

রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযথ মর্যাদায় ও বিভিন্ন আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ
বাঙ্গালী,স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার ১৭ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে ইউএনও সোহেল সুলতান জূলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়৷
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম ।
শুরুতেই বঙ্গবন্ধুর উপর প্রবন্ধ পাঠ করেন পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টিএইচও ডাঃ আব্দুস সামাদ, সহকারি কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, মহিলা আ.লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ, বীর মুক্তিযুদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমদ, অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ। এছাড়াও রিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ৷ আলোচনা শেষে উপজেলা চেয়ারম্যার ও ইউএনও’র নের্তৃত্বে শিক্ষার্থী ও অতিথিদের নিয়ে জাতির পিতার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। শেষে বঙ্গবন্ধুর উপর বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় বিজয়ীরা অতিথিদের কাছ থেকে পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে অগ্নিকান্ড

রাণীশংকৈলে উন্নয়ন অগ্রযাত্রায় শিক্ষা সেমিনার জুম প্লাটফর্মের শুভ উদ্ভোধন

বীরগঞ্জে শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা

কবরস্থান থেকে কঙ্কাল চুরির মূলহোতাসহ পাঁচজন গ্রেফতার, বীরগঞ্জ থানা পুলিশের প্রেস ব্রিফিং

দিনাজপুরে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্থ

দিনাজপুরে আদর্শ সমাজ গঠনে শিক্ষকগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

বীরগঞ্জে আলোর পথে ফাউন্ডেশনের উদ্যোগে সার্কাসখেলা ও যাদু প্রদর্শনী অনুষ্ঠিত

পঞ্চগড় চেম্বারের উদ্যোগে শীতবস্ত্র বিরতণ

বীরগঞ্জে রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর জয়