Monday , 6 March 2023 | [bangla_date]

শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে …রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ রেলপথমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা একজন শিক্ষার্থীকে আলোকিত করে তুলে। মন্ত্রী প্রতিটি শিক্ষার্থীকে পড়াশুনার পাশাপাশি সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করার আহবান জানান। তিনি গত ররিবার সন্ধায় বোদা মহিলা মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বোদা মহিলা মহাবিদ্যালয়ের গর্ভনিং বড়ির সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ আব্দুর রউফ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র আলহাজ¦ আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন। এ সময় মহাবিদ্যালয়ের গভনিং বড়ির সদস্য, শিক্ষকমন্ডলী, অভিভাবক, শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এখনও চরিত্র বদলে চলেছে ডেল্টা, খুবই ভয়ানক এই প্রজাতি: হু প্রধান

রানীশংকৈলে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে প্রতিবেশি শিশু ধর্ষণের ঘটনায় যুবক আটক

মোটরসাইকেল চুরি করার সময় গণপিটুনিতে আহত হয়ে বাটুল নিহত

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দিনাজপুরে দল গোছাচ্ছে জাতীয় পার্টি ষড়যন্ত্র কারিদের দাত ভাঙ্গা জাবাব দেওয়ার হুশিয়ারি

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৪টি ইউনিয়নের গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

পীরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা

বীরগঞ্জে হবিবর রহমান স্মৃতি রোগ প্রতিরোধ গবেষণা কেন্দ্র উদ্বোধন

কমিউনিটি পর্যায়ে নারীর ভুমি অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক সভা

রাণীশংকৈল কুলিক নদীতে বরশি দিয়ে ধরা পড়লো ১১ কেজি ওজনের কচ্ছপ – জব্দ করলেন ইউএনও