Tuesday , 7 March 2023 | [bangla_date]

সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়তে শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

“শিল্প- সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীর মানবিক বাংলাদেশ” -এই শ্লোগানকে সামনে রেখে ৬ মার্চ সোমাবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার শিশু- সংগীত ও নৃত্য দলের প্রযোজনা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত, শিশুবন্ধু, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকী।
জেলা শিল্পকলা একাডেমির সভাপতি দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মিন আরা পারভীন ডালিয়া। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান তারেক, নবরূপীর সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল, নাট্য সম্পাদক শামীম রাজাসহ সংগীত ও নৃত্য প্রশিক্ষক এবং শিল্পীবৃন্দ। পরে জেলা শিল্পকলা একাডেমির গোল চত্বর “লোকজ মঞ্চ”এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহা-পরিচালক লিয়াকত আলী লাকী। সব শেষে তিনি আনুষ্ঠানিকভাবে কিছুদিন পূর্বে হয়ে যাওয়া ১৫ দিন ব্যাপী চলচিত্র উৎসবে প্রতিদিন চলচিত্র দেখার জন্য সেরা দশ জন দর্শকের মাঝে সনদপত্র বিতরণ করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন হারুন-উর-রশিদ। প্রধান অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলি লাকী বলেন সারা বিশ্ব অস্ত্রের প্রতিযোগিতায় নেমেছে কিন্তু আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার প্রতিযোগিতায় নেমেছি। সংস্কৃতিক চর্চার মাধ্যমে স্বাধীনতার চেতনা, প্রকৃত দেশাক্তবোধ, মানবতা, অসম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এবং বাঙালী সংস্কৃতিবোধ ধরে রাখতে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের সন্তানদের সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করতে হবে। যাতে তারা প্রকৃত দেশপ্রেমিক মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন

দেবীগঞ্জে সাত বছরের শিশুকে হত্যার অভিযোগে তের বছরের মামাত ভাই আটক

বে-আইনি ভাবে বালু উত্তোলনের গর্তে পরে এক শিশুর মৃত্যু

জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের নির্বাচনে মোশাররফ-হাসিম প্যানেলের মনোনয়নপত্র দাখিল

​টিকা না নেওয়াদের মৃত্যুর হার তিন গুণ বেশি

পীরগঞ্জে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতির শোক সভা

বৈকালী নাট্য গোষ্ঠীর ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর

বীরগঞ্জে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময়

নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনাজপুর ইনষ্টিটিউট’র বার্ষিক বনভোজন

বালিয়াডাঙ্গীতে শিক্ষক দিবস-২০২২ পালিত