Sunday , 26 March 2023 | [bangla_date]

সোমবার থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-ব্যাংক

সোমবার থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-ব্যাংক

চলমান রমজান মাস উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট নামাজের বিরতি থাকবে। গত ১৩ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।‌

প্রথম রোজা থেকেই এ সময়সূচি চালু হওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এবার রমজানের প্রথম ও দ্বিতীয় দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। আর রোববারও ছিল মহান স্বাধীনতা দিবসের ছুটি। ফলে রমজানের প্রথম তিন দিন নতুন সময়সূচি চালু করা যায়নি। সোমবার থেকে নতুন সময়সূচিতে চলবে প্রথম অফিস।

এদিকে গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট থেকে এক সার্কুলারে জানানো হয়, রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

তবে জোহরের নামাজের বিরতিকালীন অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের মাসিক কবিতা পাঠের আসর

রাণীশংকৈলে শীতের পোশাকের দোকানে ভিড়

বীরগঞ্জে গ্রীন ভয়েস এর বৃক্ষরোপণ কর্মসূচী

স্বর্গীয় স্বপ্না দাস শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু

রাণীশংকৈলে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালনে প্রস্তুতিমূলক সভা

হরিপুরে মুক্তিযোদ্ধার পরিবারকে মারপিটের অভিযোগ

স্বাধীনতা দিবসে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্লাবনের বহিস্কারাদেশ প্রত্যাহার

বোদায় শিক্ষকদের সক্ষমতা অর্জন  বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

বোদায় শিক্ষকদের সক্ষমতা অর্জন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সুন্দরবন ইউনিয়ন ছাত্রলীগের নব-নির্বাচিতদের শ্রদ্ধা