Sunday , 26 March 2023 | [bangla_date]

স্বাধীনতার পরাজিত শত্রুরা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে —-হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীনতা পেত না উল্লেখ করে বলেন স্বাধীনতার পরাজিত শত্রæরা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। দেশকে কিভাবে আবারও পাকিস্তান বানাবে সেজন্য নানান ষড়যন্ত্র করছে। তাদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের শেষ আশ্রয়স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীদের চিহিৃত করে স্বাধীনতা রক্ষায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা, সেই সোনার বাংলা গড়ার প্রত্যয়ে শেখ হাসিনা সকল ষড়যন্ত্র ভেদ করে দেশকে স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করে যাচ্ছেন এবং সফলও হচ্ছেন প্রতিটি পদক্ষেপে।
২৬ মার্চ রোববার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, দিনাজপুর সদর উপজেল পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহ ইয়াজদান মার্শাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃ-ত্যু

রাণীশংকৈলে নির্বাচনী সহিংসতায় পুলিশের গুলিতে নিহত শিশু কন্যা আশার জানাযা সম্পন্ন!

মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাইট ক্রিকেট টূর্নামেন্ট

কঠোর লকডাউন অমান্য করায় পীরগঞ্জে ১২ জনকে জরিমানা

বীরগঞ্জে টি-টিন ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

শিশু-কিশোর-তরুণ, যুবকদের রক্তের উপর দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন গঠন হয়েছে -পঞ্চগড়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ

মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে ব্রাহ্মণ সমাজকে কাজ করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারী মডেল মসজিদের শুভ উদ্বোধন

চিরিরবন্দরে পরিচিতি ও মতবিনিময় সভা

কাউন্সিলর যখন কুখ‍্যাত মটরসাইকেল চোর, গ্রেপ্তার করেছে হরিপুর পুলিশ