Thursday , 16 March 2023 | [bangla_date]

হরিপুরে অটোরিকশা চোর চক্রের ৭ সদস্য আটক

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের সক্রিয় ৭ সদস্যকে অটোরিকশাসহ গ্রেফতার করেছে।

বুধবার (১৫ মার্চ) হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, এসআই রাকিবুল ইসলামসহ হরিপুর থানার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করলে হরিপুর ও রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলো,রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের গোলাম রব্বানীর ছেলে ইমরুল কায়েস ওরফে ইমু(২৬),
নন্দুয়ার গ্রামের মনিরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (১৯), বলিদ্বারা গ্রামের আফসার আলীর ছেলে নুর আলম ওরফে মংলা (১৯),
নন্দুয়ার সিংহোড় গ্রামের শরিফুল ইসলামের ছেলে সোহেল রানা (১৯), নন্দুয়ার সিংহোড় গ্রামের মৃত ডাবু পানুয়ার ছেলে মামুন ওরফে বোবা মামুন (১৯),গোগর গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে মহিরুল ইসলাম ওরফে মইনুল অটো (২৭), মনিজগাও গ্রামের মমতাজ আলীর ছেলে মাহবুব রহমান (২২)।

জানা যায়, দীর্ঘদিন যাবত তারা হরিপুর উপজেলাসহ আশপাশের উপজেলায় অটোরিকশা চুরি করে আসছে। হরিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ৭ জন আন্ত:জেলা অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। এদের মধ্যে মাষ্টার মাইন্ড ইমরুল কায়েস ইমু।
আজ বৃহস্পতিবার সকালে চুরির মামলায় তাদের আদালতে চালান দেয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন হাবিবুর রহমান নান্নু

রাণীশংকৈলে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যলি ও আলোচনা সভা

বীর নিবাসে শেষ দিন পর্যন্ত থাকার ইচ্ছা- মোঃ পিয়ার আলী,

বিশ্বনবীকে নিয়ে ভারতের পুরোহিত কটুক্তি করায় হাকিমপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আটোয়ারীতে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

কাহারোলে পাটের দাম ভালো

কাঞ্চন এক্সপ্রেস ট্রেনের গার্ডকে অব্যাহতি

কাঞ্চন এক্সপ্রেস ট্রেনের গার্ডকে অব্যাহতি

পীরগঞ্জে ভোটারদের কাছে লাঙ্গল প্রতীকের পক্ষে টাকা বিতরনের অভিযোগে দুই জাতীয় পার্টির নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা

দেশের রাষ্ট্রীয় কোন ধর্ম থাকতে পারে না -নৌ পরিবহন প্রতিমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা বোদা উপজেলায় ৯৩ মন্ডপে দায়িত্ব পালনে ৬১০ জন প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য