Thursday , 23 March 2023 | [bangla_date]

হরিপুরে পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রণহাট্টা দিপালী ক্লাব মোড়ে পিকআপের ধাক্কায় ইব্রাহিম আলী (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক ইব্রাহিম আলী উপজেলার দামোল গ্রামের লোকমান আলীর ছেলে। ঘাতক পিকাপটি পালিয়েছে।

এলাকাবাসী জানান,ভ্যানচালক ইব্রাহিম আলী ভ্যান নিয়ে যাদুরাণী বাজারে যাচ্ছিল।
রণহাট্টা দিপালী ক্লাব মোড়ে পৌঁছলে রাণীশংকৈল থেকে আসা একটি মালবোঝাই পিকআপ তার বুকের উপর সামনের চাকা চাপিয়ে দিলে এলাকাবাসী তাকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড সমাপ্ত

পঞ্চগড়ে অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে নাগরিক কমিটির স্মারকলিপি

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত

শেলটেক ব্রোকারেজ লিমিটেড দিনাজপুর শাখার উদ্বোধন

বীরগঞ্জে গোলাপগঞ্জ প্রিমিয়ামলীগের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা স্থানে চিকিৎসা বর্জ্য, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন

পঞ্চগড়ে এসডিজি-৪ স্থানীয়করণ ও  বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা

পঞ্চগড়ে এসডিজি-৪ স্থানীয়করণ ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা

দিনাজপুরে চিঠি লিখে তরুণীর আত্মহত্যা

দিনাজপুরে চিঠি লিখে তরুণীর আত্মহত্যা

শোক সংবাদ

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা আয়োজিত অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশের জন্য আগামী প্রজন্মকে র্স্মাট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে