Tuesday , 21 March 2023 | [bangla_date]

হরিপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করতে সংবাদ সম্মেলন

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন ঘোষনা দিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হরিপুর উপজেলার সাথে অনলাইনে যুক্ত হতে পারেন এমন আশা বুকে নিয়ে সকল কর্মকর্তা ,রাজনৈতিক নেতাকর্মীরাসহ সকলেই প্রস্তূতি নিচ্ছেন।

এরই মধ্যে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে উপজেলার শতভাগ ছিন্নমুল মানুষকে প্রধানমন্ত্রী বিশেষ প্রকল্প অনুসরণ করে সকল (শতভাগ) ভুমিহীন ও গৃহহীনদের গৃহ ও জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা এলাকার কোথাও কেউ বাদ পড়েছে কিনা আর কাউকে দিতে হবে কিনা এসকল বিষয় নিয়ে উপজেলার সকল জনপ্রতিনিধি, সাংবাদকর্মী, ইমাম, শিক্ষক, সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে একাধিকবার বৈঠক করেছেন উপজেলা নির্বহী অফিসার এ কে এম শরীফুল হক।

আজ মঙ্গলবার (২১মার্চ) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলার সকল জনপ্রতিনিধি,সাংবাদকর্মী,ইমাম,শিক্ষক,সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে জরুরী সংবাদ সম্মেলন করেন।

উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হকের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নগেন কুমার পাল,হরিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগায়ে শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

আটোয়ারীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা

নানা আয়োজনের মধ্য দিয়ে বিবেকানন্দ সাহিত্য উৎসব

সাংবাদিক আজাদ’র কারামুক্তির দাবিতে মানববন্ধন

পীরগঞ্জে গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী গেপ্তার

বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে গোলাম মোস্তফা সভাপতি ও বিকাশ দেবনাথ সাধারণ সম্পাদক নির্বাচিত

রাণীশংকৈলে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

দিনাজপুর সিটি স্বাধীনতার ৫০ বছর ও পরবর্তীকাল শীর্ষক বিশেষ কর্মশালা

২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি

আনন্দের মাঝেও বিষাদের ছায়া বাবা-মা’র দিনাজপুরে বিয়ের ৭ বছর পর একসাথে ৩ সন্তানের জন্মদান