Thursday , 16 March 2023 | [bangla_date]

হাবিপ্রবিতে “উদ্ভাবনী ধারণা অবহিতকরণ” বিষয়ক আলোচনা সভা

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনোভেশন টিম এর আয়োজনে “উদ্ভাবনী ধারণা অবহিতকরণ” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের সম্মানিত ডীন, হল সুপার, পরিচালক, সহকারী হল সুপার, শুদ্ধাচার সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ (শিক্ষক-কর্মকর্তা)। সভাপতিত্ব করেন ইনোভেশন টিম এর আহবায়ক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান স্বাধীনতার মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহিদ, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদদের। তিনি বলেন, আমরা যে সার্ভিস গুলো দিচ্ছি সেগুলোকে কত স্মার্টলি ও কত সহজে আমাদের যারা স্টেকহোল্ডার তাদের কাছে পৌছাতে পারছি সেটাই আজকের আলোচনার ম‚ল বিষয়বস্তু। আমরা সেবাগুলোকে সহজীকরণ করব এমন ভাবে যেন আগের চেয়ে কম সময় ও কম খরচের প্রয়োজন হয়। এক্ষেত্রে উদ্ভাবনী ধারণা গুলো গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করবে। এই ধারণা শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যেকোন কারও কাছ থেকেই আসতে পারে। এ জন্য প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি, সকল হলসহ ক্যাম্পাসের বিভিন স্থানে ইনোভেশন টিম এর পক্ষ থেকে বক্স স্থাপন করা হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যে কেউ উদ্ভাবনী ধারণা প্রদান করতে পারবেন। সেগুলোকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেয়া সম্ভব হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেল সহ বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের উদাসীনতা ও চরম ব্যর্থতাই দায়ী বক্তব্যে বললেন– মির্জা ফখরুল

রোটারী ক্লাব অব দিনাজপুর আয়োজিত সেমিনার অন লাইফ স্টাইল মেডিসিন বিষয়ক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার

ঠাকুরগাঁওয়ে গণপ্রকৌশল দিবস পালিত । মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের ডিপ্লোম ইন মিডওয়াইফারি কোর্সের ছাত্রীদের বেল্ট পরিবর্তন

৫ শতাধিক পরিবারের কর্মসংস্থান পাট-হোগলা পাতার তৈরী কারুপণ্য অর্থনৈতিক সম্ভাবনার হাতছানি

বিরলে লিচুতে বিরুপ প্রভাব আমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা

বোচাগঞ্জে কোভিডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ বিতরন

বীরগঞ্জে গাঁজাসহ এক বৃদ্ধ আটক

পীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

বীরগঞ্জে কবরস্থান ও শ্মশ্বানের জায়গা বন্দোবস্ত দেয়ায় জনমনে চরম ক্ষোভ!