Sunday , 12 March 2023 | [bangla_date]

হাবিপ্রবিতে স্বাধীনতা কাপ আন্তঃঅনুষদীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

রবিবার থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্বাধীনতা কাপ আন্তঃঅনুষদীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। দুপুর ২.৩০টায় হাবিপ্রবি স্কুল সংলগ্ন খেলার মাঠে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ফিসারিজ অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. ইমরান পারভেজ, বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর রাফিয়া আখতার, সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম. কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের ম‚ল কাজ হল শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেয়া। একাডেমিক শিক্ষা কার্যক্রমকে যথাযথ গুরুত্ব প্রদান করে কাক্সিক্ষত লক্ষ্যে পৌছানোর জন্য সহ-শিক্ষা কার্যক্রমকেও এগিয়ে নিতে হবে। এরই অংশ হিসেবে আজকের এই স্বাধীনতা কাপ আন্তঃঅনুষদীয় ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একজন মানুষকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে এর কোন বিকল্প নেই। এছাড়াও খেলাধুলা শিক্ষার্থীদের মনকে প্রফুল্ল রাখে, মাদকসহ বিভিন্ন খারাপ অভ্যাস থেকে দ‚রে রাখে।
পরবর্তীতে বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমদ হল সংলগ্ন খেলার মাঠে ডরমিটরি-২ কর্তৃক আয়োজিত “ডরমিটরি ২ প্রিমিয়ার লীগ ফুটবল” এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হল সুপার কাউন্সিল এর আহবায়ক প্রফেসর ড. মোছা. আফরোজা খাতুন, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, সভাপতিত্ব করেন ডরমিটরি-২ হলের হল সুপার প্রফেসর ড. মোঃ আবু সাঈদ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে

দিনাজপুর বিজনেস গ্রুপ” প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দিনাজপুর বিজনেস গ্রুপ” প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজে নিয়োগ নিয়ে অনিয়ম, তদন্ত কমিটি গঠন !

নির্বাচনীয় এলাকা দশমাইল মোড়ে এমপি মনোরঞ্জন শীল গোপাল কে ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা

ঠাকুরগায়ে কালবৈশাখী ঝড় কেড়ে নিল কৃষকের স্বপ্ন

বিরামপুরে শ্রেণিকক্ষে যৌন হয়রানির অভিযোগ  দিলো ইউএনও অফিসে শিক্ষার্থীরা

বিরামপুরে শ্রেণিকক্ষে যৌন হয়রানির অভিযোগ দিলো ইউএনও অফিসে শিক্ষার্থীরা

শালিস করা হলোনা চেয়াম্যানের। রাণীশংকৈলে মারপিটের ঘটনায় বৃদ্ধার মৃত্যু ঃ গ্রেফতার-২

দিনাজপুরে অবহিতকরণ সভায় এডিসি (সার্বিক) এইচপিভি টিকা নারীর জরায়ু মুখ ক্যান্সারে মৃত্যু কমিয়ে আনতে যথেষ্ট কার্যকর ভ‚মিকা রাখবে

বীরগঞ্জে রাতের অন্ধকারে রাসায়নিক সার ব্যবহার করে ধানের ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা

দিনাজপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানা ও সিলগালা