Friday , 3 March 2023 | [bangla_date]

৫ দিন ধরে নিখোঁজ হরিপুরের অটো চালক সাইফুল, পরিবারের আহাজারি

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ৫ দিন ধরে নিখোঁজ হয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার অসহায় অটো চালক সাইফুল ইসলাম (১৪) । সে ৫ দিন ধরে নিখোঁজ হওয়ায় তার পরিবারের আহাজারি দিন দিন বেড়েই চলছে।

নিখোঁজ সাইফুল ইসলাম হরিপুর উপজেলার পূর্ব দামোল গ্রামের নুর ইসলাম ভদায়ের ছেলে ও চৌরঙ্গী রণহাট্টা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

গত (২৮ ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকালে হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজার হতে তার ব্যাটারী চালিত অটো গাড়িতে করে ২ জন যাত্রী নিয়ে কাঠালডাঙ্গী বাজারের উদ্দেশ্যে বের হয়।

রাত ১টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে তার মুঠোফোনে ফোন করলে ফোন বন্ধ পায়। এখন পর্যন্ত ৫দিন অতিবাহিত হওয়ার পরেও বিভিন্ন জায়গায় খোজ খবর করে কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এতে তার পরিবার হতাশার মধ্যে রয়েছেন।

যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন তার বাবা তিনি এই মোবাইল ০১৩০৬৫০৯৩৬৬ নাম্বারে যোগাযোগ করতে বলেছেন।

এ বিষয়ে হরিপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন,হরিপুর থানার একটি জিডি করা হয়েছে আমরা উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে Evaly’র পরিচালক রাসেল ও তার স্ত্রীর নাসরীন’র নামে প্রতারণা’র মামলা দায়ের

দিনাজপুরে সাধারণ মানুষের সেবা ও উন্নয়নে সবসময় পাশে থাকার অঙ্গীকার এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন বরণ গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিরলে ফেন্সিডিল সদৃশ উইনসেরেক্স সিরাপ উদ্ধার

স্তন এবং জরায়ুর মুখে ক্যান্সার প্রাথমিকভাবে শনাক্তকরণ এবং প্রতিরোধ বিষয়ক কর্মশালা

হরিপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তরুণরাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক চায় সরকার: ওবায়দুল কাদের

বীরগঞ্জে অভিমান করে দুই কিশোরী’র আত্মহত্যা

বীরগঞ্জে অভিমান করে দুই কিশোরী’র আত্মহত্যা

পীরগঞ্জে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ