Thursday , 2 March 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে ‘মা সমাবেশ’

মোঃ মজিবর রহমান শেখ,
শতভাগ ভর্তি, ঝড়ে পড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মা সমাবেশে সালন্দর ইউনিয়নের ১৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়েরা অংশগ্রহণ করেন।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামানের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো। প্রধান অতিথির বক্তব্যে বলেন, একজন আদর্শ মা একটি আদর্শ পরিবার গঠন তুলতে পারে। একজন শিক্ষার্থীকে সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে একজন মা- এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সন্তানের পড়াশোনা থেকে শুরু করে সব বিষয়ে একজন আদর্শ মায়ের হস্তক্ষেপ থাকলে সন্তান তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। তার সন্তানদের প্রতি সার্বক্ষণিক খেয়াল রাখতে মায়েদের অনুরোধ করছি। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী, সালন্দর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ডাঃ মাজেদুল হক ও সাধারন সম্পাদক আবু দাইয়াম জনি ,সহ শিক্ষক ও অভিভাবক গণ

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত।। বিস্তারিত জানতে টাচ করুন

বঙ্গবন্ধু কন্যা নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে বলেই আজকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে -হুইপ ইকবালুর রহিম

রাণীশংকৈলে হিন্দু মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রাণীশংকৈলে পেঁয়াজের কেজি ৯০ টাকা

২ মিনিটের ব্যায়ামেই বাড়বে স্মৃতিশক্তি

বীরগঞ্জ গোধুলী বৃদ্ধাশ্রমের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি

আটোয়ারীতে নির্মানাধীন ব্রীজে মটরসাইকেল দুর্ঘটনা! দায়ভার নিবে কে ?

বরেন্দ্র অঞ্চলে খরা মোকাবেলায় রোড শো

হরিপুরে জাতীয় ভোটার দিবস পালিত

বীরগঞ্জ থানার পরিত্যক্ত, জরাজীর্ণ কোয়াটারে ঝুঁকি নিয়ে পুলিশের বসবাস