Friday , 7 April 2023 | [bangla_date]

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে বিতর্ক প্রতিযোগিতা।
বৃহস্পতিবার বিদ্যালয়ের ওআরসি ভবনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মজিবুর রহমান।
প্রতিযোগিতায় ক বিভাগে “পরিবারের অসচেতনতাই শিশুর পুষ্টিহীনতার মূল কারণ” এবং খ বিভাগে “তথ্য ও প্রযুক্তি নির্ভরতাই শিক্ষার্থীর সৃজনশীল মেধা বিকাশের অন্তরায়” বিষয়ে বিতার্কিকগণ অংশ নেয়।
বিতর্ক শেষে ক গ্রæপে ষষ্ঠ শ্রেণির প্রভাতী শাখা ও অষ্টম দিবা শাখা এবং খ গ্রæপে দশম শ্রেণির দিবা শাখা ও নবম শ্রেণির প্রভাতী শাখা বিজয়ী হয়।
আগামী শনিবার বিজয়ী এই দুই গ্রæপের মধ্যে চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানায় আয়োজক কর্তৃপক্ষ।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতায় ক বিভাগে ছয়টি এবং খ বিভাগে ৪টি দল অংশ নিচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে ধান ও চাল মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

দিনাজপুরে আইনজীবী হত্যাচেষ্টার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

দিনাজপুর পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন মেয়রের

বীরগঞ্জে শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

বর্তমান শেখ হাসিনার সরকার বিপুল সংখ্যক নারী-পুরুষকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় এনেছে -মজাহারুল হক প্রধান এমপি

কম খরচে বেশি লাভের আশায় ভুট্টা চাষে ঝুঁকছে হরিপুরের কৃষকরা

বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

পাকিস্তানের সংসদে চীনের গোপন ক্যামেরা উদ্ধার