Tuesday , 11 April 2023 | [bangla_date]

অটোভ্যান আটক রেখে মুক্তিপণের দাবীর অভিযোগে বোদায় ৪ জন আটক

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় অটোভ্যান ভাড়া নিয়ে অটোভ্যান চালক সিরাজুলকে আটক রেখে মুক্তিপণের দাবীর অভিযোগে ৪ জনকে আটক করেছে বোদা থানা পুলিশ। আটককৃত হলের উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের পুত্র সোহেল (২১), আজিজুল ইসলামের পুত্র সবুজ(২২), নবির হোসেনের পুত্র আজিম ইসলাম(১৯) ও ক্ষেরবাড়ী গ্রামের আইজুল ইসলামের পুত্র সামাদ (৩৫)। পুলিশ সুত্রে জানা যায়, গত রবিবার সন্ধায় উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের বিউটিপাড়া গ্রামের অটোভ্যান চালক সিরাজুল ইসলামকে বোদা ধানহাটি হতে অজ্ঞাত কিছু যাত্রী ভাড়া করে নিয়ে গিয়ে আটক করে তার স্ত্রী আরজিনা বেগমের কাজে মুক্তিপণ দাবী করেন। স্বামীকে উদ্ধারে আরজিন অপহরণকারীদের এক হাজার টাকা বিকাশে প্রদান করেন। ওই দিনই আরজিনা বোদা থানায় তার স্বামীকে অপরহরণ করা হয়েছে মর্মে অভিযোগ করলে বোদা থানার পুলিশ ১২ ঘন্টার মধ্যে অপহরকৃত সিরাজুলকে সামাদের বাড়ি হতে অটোভ্যান সহ উদ্ধার করে। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় জানান, অপহরনকৃত ব্যক্তির স্ত্রী অভিযোগে ভিত্তিতে বোদা থানার পুলিশ অপহরনকৃত ব্যক্তিকে উদ্ধার করেছে। অপহরণকারী চক্রের ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গত সোমবার আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপহরণকারীদলের একটি চক্র নানান রকমের কথা বলে অটোভ্যান সহ তার চালকে আটকে রেখে মুক্তিপণ দাবী করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাট্রির কার্য নির্বাহী পরিষদের সঙ্গে পৌর পরিষদের মতবিনিময় মডেল পৌরসভায় রূপান্তরে সহযোগীতা চাই- ভারপ্রাপ্ত মেয়র

ঠাকুরগাঁওয়ের সীমান্তে ৬৬ লাখ টাকা মূল্যের ৩টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার।

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় চাচাতো দুই ভাইয়ের মৃত্যু

কনকনে শীতে উষ্ণতার পরশ দিতে দিনাজপুরে শীতবস্ত্র উপহার

পঞ্চগড় ১ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের নীরবতা

জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চান বাবু

দিনাজপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালিত

বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও চেয়ারম্যান কে পিপিই মাস্ক দিলো বন্ধু ফাউন্ডেশন

১৯ আগস্ট থেকে চলবে সব গণপরিবহন, চালু হচ্ছে পর্যটনকেন্দ্র

১৯ আগস্ট থেকে চলবে সব গণপরিবহন, চালু হচ্ছে পর্যটনকেন্দ্র