Sunday , 16 April 2023 | [bangla_date]

আগামী ৩০ জুনের মধ্যে শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের ঘোষণা করতে হবে-অধ্যক্ষ সেলিম ভুঁইয়া

বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ এপ্রিল দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভঁইয়া।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়া বলেন, আগামী ৩০ জুনের মধ্যে শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের ঘোষণা করতে হবে। ৩০জুনের মধ্যে চাকুরী জাতীয়করণের ঘোষণা না দিলে ১ জলাই থেকে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোঃ জাকির হোসেন, মাদ্রাসা শিক্ষক সমিতির সিনিযর সহ-সভাপতি মোঃ ইনামুল হক মাজেদী ও কর্মচারী ঐক্য ফেডারেশনের মহাসচিব মোঃ আজিজুল হক রাজা।
বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফজলুল করিমের সঞ্চালনায অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রযুক্তি ও গবেষণা সম্পাদক ও সদস্য প্রফেশনালস মুভমেন্ট অব বাংলাদেশ প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ, বাকশিসের সভাপতি মোঃ মকসেদুল হাসান বাবু, শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, কর্মচারী ঐক্য ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ গোলাম মওলা, বাকশিস জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মোঃ আব্দুর রহিম,
বাশিসের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাজেদুর রহমান পাপ্পু, মাদরাসা শিক্ষক সমিতি দিনাজপুর জেলার শাখার আহবায়ক মোঃ মিজানুর রহমান, কাহারোল উপজেলা বাশিসের সভাপতি মোঃ রুস্তম আলী প্রমূখ।
দেশ জাতি ও মুসলিম উম্মার ইফতারের পূর্বে দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মুনাজাত করা হয।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে মায়ের ভূমিকা অপরিসীম ,বক্তব্যে বললেন- সদর উপজেলা চেয়ারম্যান– টিটো

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত।

বীরগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

হিলিতে এ্যম্পোল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ  ৪ জনকে আটক করেছে পুলিশ

হিলিতে এ্যম্পোল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেছে পুলিশ

পীরগঞ্জে বিক্ষোভ মিছিল ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে

প্রথমবারের মতো হরিণের দেহে করোনাভাইরাস শনাক্ত

সাংবাদিক নির্যাতনের বিচারের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন

পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় যুবদল নেতার মতবিনিময়

পীরগঞ্জে স্বাধীনতার ৫২ বছর পর শহিদ বুদ্ধিজীবী ডাঃ সুজাউদ্দীনের সমাধি সংরক্ষন কাজ শুরু