Thursday , 20 April 2023 | [bangla_date]

আটোয়ারীতে ঈদ বস্ত্র বিতরণ

আটোয়ারীতে ঈদ বস্ত্র বিতরণ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে অরাজনৈতিক সেবামূলক সংগঠন “ ধামোর হাট মানব কল্যাণ সংগঠন” এর আয়োজনে এলাকার দুস্থদের মাঝে ঈদের উপহার হিসেবে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। ২০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের ধামোর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় দেড় শতাধীক অসহায় দুস্থ নারী-পুরুষের মাঝে ঈদ বস্ত্র হিসেবে শাড়ী- লুঙ্গী বিতরণ করা হয়। বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আনসার কোম্পানী কমান্ডার আলহাজ¦ মোঃ আকতার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ধামোর হাট মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ হাসিবুর রহমান হাসিব এর সহধর্মীনি মোছাঃ সোহানা শাবনুর উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনি বলেন, সেবাই আদর্শ, সেবাই ধর্ম এই মহান বাণিকে সামনে রেখে আর্তমানবতার সেবায় নিয়োজিত করে অসহায়দের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে সংগঠনটি কাজ করে যাচ্ছে। তিনি বলেন, মানব সেবাই আমাদের স্বপ্ন। এ স্বপ্নকে বাস্তবায়ন করতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি প্রতিষ্ঠাতা হাসিব সহ সংগঠনের সাথে সংশ্লিষ্ট সবার জন্য দোয়া কামনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মাতা হাসিনা বেগম,ধামোর ইউপি সদস্য শাহীরুল ইসলাম, সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল হাকিম, সদস্য মোজাম্মেল হক ,এলাকার সুধিজন,উপকারভোগী সহ গণমাধ্যমকর্মীগণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিএনপি-জামায়াতের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাস প্রতিরোধে দিনাজপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলমান

ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী হকি প্রশিক্ষণ উদ্বোধন

এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া হল না আদিত্যের

তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে নানা আয়োজনে মে দিবস পালিত

বীরগঞ্জে নিখোঁজের তিনদিন পর কন্যাশিশুর লাশ উদ্ধার, আটক-২

আটোয়ারীতে আওয়ামীলীগের ধারাবাহিক কর্মসূচী অব্যাহত

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন চা চাষিরা কাঁচা চা পাতার ন্যায্যমূল্য না পেলে অকশন সেন্টার মূল্যহীন-বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

খানসামায় মোটরসাইকেলে ব্যতিক্রমী নৌকা বানিয়ে প্রচারণা

ঠাকুরগাঁওয়ে বলাকা উদ্যানে টিকিট কাউন্টারে হামলা কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ জনের কারাদণ্ড ও ১ জনের জরিমানা প্রদান করেন

করোনার সংক্রমণ বৃদ্ধি পেলেও বীরগঞ্জে জনসচেতনতা বাড়ছে না