Tuesday , 4 April 2023 | [bangla_date]

ইএসডিও’র প্রতিষ্ঠা বার্ষিকী : ইফতার ও দোয়া মাহফিল

মোঃ মজিবর রহমান শেখ,
দেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজশন-ইএসডিও’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৩ এপ্রিল সোমবার বিকেলে পৌর শহরের গোবিন্দনগরস্থ সংস্থার প্রধান কার্যালয়ে ইফতার ও দোয়া মহিফলের আয়োজন করা হয়।
এ উপলক্ষে বিকেলে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীজ উজ জামানকে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারী, বে-সরকারী, রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় ইএসডিও’র পক্ষ থেকে বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি কে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান, নির্বাহী পরিচালক। পরে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন তিনি। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো: নাছির উদ্দিন যুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: আসাদুজ্জামান, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মজিবর রহমান শেখ, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, সংস্থার পরিচালক (প্রশাসন) এবং ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার সহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারী-বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাযাত করা হয়। এর আগে “অবিরাম সাড়ে তিনদশক (১৯৮৮-২০২৩), তৃণমূল মানুষের সাথে: তৃণমুল মানুষের পাশে” এই শ্লোগানে সকালে জাতীয় পতাকা ও ইএসডিও পাতাকা উত্তোলন করা হয়। পরে স্মৃতিচারণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে কাঁচা চা পাতার দাম কম হওয়ায়-চাষিরা বিপাকে !

দিনাজপুরে মুল্য তালিকা না থাকায় ও বেশী মুল্য নেওয়ায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

আটোয়ারীতে মহাধুমধামে হলো বট-পাখুরী গাছের বিয়ে

শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এদেশে দুর্ভিক্ষ হবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করতে হবে যেন তাদের প্রত্যেকের চেতনায় বঙ্গবন্ধু থাকে    -মনোরঞ্জন শীল গোপাল এমপি

শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করতে হবে যেন তাদের প্রত্যেকের চেতনায় বঙ্গবন্ধু থাকে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে মোটরবাইককে টেনে-হিঁচড়ে ১৫০গজ দূরে নিলো ট্রাক, যুবক নিহত

পীরগঞ্জে আগুনে দিনমুজুরের বাড়ি পুড়ে ছাই

দশমাইল হাইওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৬

সেতাবগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভিপি শিক্ষক সালিউরসহ দুইজনকে কুপিয়ে জখম

স্ত্রীর পরকীয়ায় সহ্য করতে না পেরে বউয়ের বড় ভাইয়ের বাড়িতে এসে আত্মহত্যা