Tuesday , 4 April 2023 | [bangla_date]

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইন ভারতীয় সহকারী হাই কমিশনারের পার্বতীপুর রিসিপ্ট টার্মিনাল পরিদর্শন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি\ মঙ্গলবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোর পাশে অবস্থিত ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইনের রিসিপ্ট টার্মিনাল পরিদর্শন করেন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। তিনি রিসিপ্ট টার্মিনালের যান্ত্রিক দিক, প্ল্যাম্বিং সাইট ও ইলেকট্রিক্যাল বিষয়াদিসহ নির্মানাধীন ট্যাংকগুলো পরিদর্শন করেন। এসময় তিনি জানান, চারদিন ব্যাপী উত্তরাঞ্চলের বিভিন্ন স্থাপনা ও বন্দর পরিদর্শনের অংশ হিসেবে পার্বতীপুরে নির্মিত ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইন রিসিপ্ট টার্মিনাল পরিদর্শনে এসেছি। ইতোমধ্যে ভারতের শিলীগুড়ি নুমালিগড় রিফাইনারি টার্মিনাল থেকে প্রায় সাড়ে ২৩ লাখ ডিজেল পাঠানো হয়েছে পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে যা পূর্বে কার রেলহেড ডিপোতে মজুদ রয়েছে। পরিদর্শকালে তার সাথে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মীনিসহ প্রকল্পের পিডি টিপু সুলতান, পার্বতীপুর রেলহেড ডিপোর পদ্মার ইনচার্জ আখের আলী, মেঘনা পেট্রোলিয়ামের ইনচার্জ রবিউল আলম, যমুনা পেট্রোলিয়ামের ইনচার্জ আহসান দীন জামান তমাল, দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রæপের সহ সাধারণ সম্পাদক রজব আলী সরকার, পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান, জিআরপি থানার ওসি এ কে এম নুরুল ইসলাম প্রমূখ। গত ১৮ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দু’দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইনের রিসিপ্ট টার্মিনালটি উদ্বোধন করেন। ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে পার্বতীপুরে ডিজেল তেল আসতে শুরু করায় উত্তরাঞ্চলের প্রয়োজনীয় ডিজেল তেলের আপদকালীন দূর হবে এবং কৃষকদের হতাশা কেটে যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পঞ্চগড়ে ছোট ভাইয়ের কিলঘুষিতে  মারা গেলেন বড় ভাই

পঞ্চগড়ে ছোট ভাইয়ের কিলঘুষিতে মারা গেলেন বড় ভাই

বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ঋণ প্রদানের সক্ষমতা অর্জন করেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে সেতুর সংযোগ সড়ক ভেঙ্গে যাওয়ায় ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

ঠাকুরগাঁওয়ে রমজানে বাজার নিয়ন্ত্রণ ও ভেজাল রোধে ব্যবসায়িদের সাথে পুলিশের সভা

পীরগঞ্জে ছাত্রইউনিয়নের পৌর শাখার সম্মেলন

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনায় আটক-৪

রোববার সারাদেশে বজ্রপাতে নিহত হয়েছে ২৮ জন

রোববার সারাদেশে বজ্রপাতে নিহত হয়েছে ২৮ জন

বাল্য বিবাহ-নারী নির্যাতন-যৌতুক ও ডেঙ্গু প্রতিরোধে মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার উঠান বৈঠক

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী।