Saturday , 8 April 2023 | [bangla_date]

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিপুল পরিমান নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ ১জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩
র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এবং সিপিসি-৩, গাইবান্ধার দুটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি থানাধীন বড় পলাশবাড়ী ইউপিস্থ জিয়াবাড়ী (সেনন্না) এলাকায় অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উপরোক্ত দুটি বিশেষ আভিযানিক দল যৌথভাবে ৭ এপ্রিল বিকালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি থানাধীন বড় পলাশবাড়ী ইউপিস্থ জিয়াবাড়ী (সেনন্না) এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে ১৫৯০ পিস ইয়াবা সহ মাদক স¤্রাট আসামী ১। মোঃ নাসিরুল (৩৫), পিতা- মোঃ আব্দুল লতিফ, সাং- ছোটরিয়া (বড় পলাশবাড়ী), থানা-বালিয়াডাঙ্গি, জেলা- ঠাকুরগাঁওকে হাতে নাতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন ধরে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে সীমান্ত এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঠাকুরগাঁও জেলা সহ পার্শ্ববর্তী জেলা সমূহে পাইকারী ও খুচরা ভাবে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে মর্মে স¦ীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পল্লীতে ব্রিজ ভেঙে ৭গ্রামের জনসাধারণের চরম ভোগান্তি

বীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

বিস্ফোরক মামলায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি কারাগারে !

রাণীশংকৈলে সংখ্যালঘুদের ভারতে যাওয়ার সময় বিএনপি জামাতসহ প্রশাসনের পক্ষ থেকে ফিরিয়ে আনা হয় ,

ফের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট চালু নতুন ট্যুরিস্ট ভিসায় ভারত যেতে পারবেন যাত্রীরা

বুয়েট শিক্ষক নিখিল রঞ্জন ধরকে বিভাগীয় প্রধান থেকে অব্যাহতি

রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল ও স্বার্থক করতে দিনাজপুর জেলা বিএনপি‘র সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র ব্যতিক্রমী উদ্যোগ করোনায় ইমাম-মুয়াজ্জিনদের অর্থিক সহায়তা প্রদান

বোচাগঞ্জে দিন ব্যাপী বিশেষ জিএনবি স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাংলাদেশের উন্নয়ন বিশ্বকে তাক লাগাচ্ছে : প্রধানমন্ত্রী