Tuesday , 18 April 2023 | [bangla_date]

ঈদুল ফিতরে ১০ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপনে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম ১০দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর ঈদ উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম ১০ দিন বন্ধ রাখার তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবন্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর ও লাইলাতুল শবে ক্বদর উদযাপন উপলক্ষে বাংলাবান্ধা কাস্টম শুল্ক স্টেশন ও বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রæপের সাথে আলোচনা সাপেক্ষে আগামীকাল ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ও সাপ্তাহিক ছুটিসহ মোট ১০দিন আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রæপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, চারদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন তথা বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক গ্রæপ ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার ইম্পোর্টার এন্ড অয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই আগামীকাল ২৭ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পরের দিন যথারীতি মেনে চালু হবে।

বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টম শুল্ক স্টেশনের কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষ্যে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সকল সেবা প্রদান অব্যাহত থাকবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) মো.নজরুল ইসলাম জানান, মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশনে যাত্রীপারাপার অব্যাহত থাকবে। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

১২ বছর আগে শিবির কর্মী নিহতের ঘটনায় সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ ৩৯ জনের নামে মামলা

২রা নভেম্বর পার্বতীপুর পৌর নির্বাচন জমে না উঠলেও পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে পুরো শহর

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

দিনাজপুরে মাদক ব্যবসায়ী আটকসহ ফেন্সিডিল ও ফেন্সিগ্রিপ উদ্ধার

হাবিপ্রবিতে সুষ্ঠু পরিবেশে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বীরগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী মামুনুর রহমানের ব্যাপক গণসংযোগ

রাণীশংকৈলে পৌর শহরে অবৈধ দখল উচ্ছেদে মানববন্ধন

ঘোড়াঘাটে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঘোড়াঘাটে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার