Saturday , 22 April 2023 | [bangla_date]

ঈদ উপলক্ষ্যে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

দিনাজপুর প্রতিনিধি \
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দিনাজপুর জেলার হাকিমপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি-বিএসএফ মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে।

শনিবার সকাল ১০টায় সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় এ মিষ্টি বিনিময় করেন তারা।

বিজিবি হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম বিএসএফের পতিরাম-১৫১ক্যাম্পের গেটে দায়িত্বরত রমেশ কুমারের হাতে ৬ প্যাকেট মিষ্টি তুলে দেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরাও বিজিবিকে মিষ্টি উপহার দেন।

হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে বিরাজমান সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী মিষ্টি উপহার দিয়ে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবাসয়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

বিরলে বনভূমি থেকে মাটি কাটার  অপরাধে ৩ জনের কারাদন্ড

বিরলে বনভূমি থেকে মাটি কাটার অপরাধে ৩ জনের কারাদন্ড

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে শীতার্তদের পাশে বিজিবির মানবিক উদ্যোগ

তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

পার্বতীপুরে ট্রাকের চাপায় একই পরিবারের দু’জন নিহত

রেস্তোঁরা মালিক সমিতির সংবর্ধনা প্রদানকালে স্বরূপ বকসী বাচ্চু শ্যামল কুমার ঘোষের ডেইরি আইকন সম্মাননা দিনাজপুরবাসীর অহংকার

বোচাগঞ্জে জামায়াতের এমপি প্রার্থী আফজালুল আনামের গণসংযোগ

হিলি রেলস্টেশনে যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ, দেড়ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বেআইনী শালিসে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনার প্রতিবাদে দিনাজপুরে মহিলা পরিষদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর নৌকা মনোনয়ন বাতিল