Thursday , 20 April 2023 | [bangla_date]

এপেক্স ক্লাব এর উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে সুবিধা বঞ্চিত হত দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সেমাই চিনি বিতরণ

বুধবার কালিতলাস্থ গ্যালারি ষড়ং চত্বরে আর্ন্তজাতিক মানবিক ও সামাজিক সংগঠন এপেক্স ক্লাব অব দিনাজপুরে আয়োজনে সদস্যদের নিজস্ব অর্থায়নে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত হত দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সেমাই চিনি বিতরণ করেছে।
এপেক্স ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট মোঃ অলিউর রহমানের সভাপতিত্বে সেমাই চিনি বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সেক্রেটারী নবনিতা রুমু সিদ্দিকা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ, বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক পিপি আজহারুল আজাদ জুয়েল, ক্লাবের আজীবন সদস্য ও গ্যালারি ষড়ং এর প্রতিষ্ঠাতা রাজিউদ্দীন চৌধুরী ডাবিøউ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর সরকারী মহিলা কলেজের সহযোগি অধ্যাপক (ইংরেজি) নূর এর আলম সিদ্দিকী। সেমাই চিনি বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন ঈদের আনন্দ সবার মাঝে সমান ভাবে ভাগ করে দেওয়ার জন্য এপেক্স ক্লাব প্রতিবছরের মতো এবারেও সুবিধা বঞ্চিত নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, মসলা ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এপেক্স ক্লাব একটি আর্ন্তজাতিক মানবিক সংগঠন। আর্ত মানবতার কল্যানে প্রতিটি এপেক্সসিয়ান নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছে। ইতিপূর্বে ক্লাবের পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতেও সুবিধা বঞ্চিত হত দরিদ্র মানুষের পাশে থেকে আমরা কাজ করে যাবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় দুই যুগ পর টিকেট কেটে মঞ্চ নাটক উপভোগ করলেন দর্শক, মঞ্চস্থ হলো পাখিদের বৈঠক

প্রধানমন্ত্রী চান তথ্য প্রযুক্তির আলোকে শিক্ষার্থীরা গড়ে উঠবে-হুইপ ইকবালুর রহিম

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর অবমাননা মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ ও মানববন্ধন

পীরগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন গ্রেফতার

তেঁতুলিয়ায় দেশের সর্বনি¤œ তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড শীত দূর্ভোগে প্রান্তিক জনপদের মানুষ

ফুলবাড়ীতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত

আটোয়ারীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা

জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী মেলায় নবরূপীর শিল্পীরা দর্শক শ্রোতাদের মাতিয়েছে

রাণীশংকৈল,পীরগঞ্জের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সহ উপবৃত্তি বিতরণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও হরিপুর থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা